আইপিএল খেলেই অজিভূমে পাড়ি বিরাটদের, দিন রাতের টেস্ট নিয়ে বড় ঘোষণা,সিরিজের পূর্ণাঙ্গ সূচি দেখুন

আইপিএল খেলেই অজিভূমে পারি বিরাটদের, দিন রাতের টেস্ট নিয়ে বড় ঘোষণা,সিরিজের পূর্ণাঙ্গ সূচি দেখুন

আইপিএল ২০২০তে বুঁদ ক্রিকেটদুনিয়া। মরুশহরে একের পর এক সুপার হিট ম্যাচ। কখনও শেষ বলে ফটোফিনিশ কখনও আবার সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াই। করোনাকালে আমিরশাহী আইপিএলের ক্রিকেটযজ্ঞে যেন নতুন করে অক্সিজেন পেলেন ক্রিকেট সমর্থকরা। এর মাঝেই এবার ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে বড় ঘোষণা।

টি-২০ মিটলেই আকর্ষণের কেন্দ্রে ভারতের অস্ট্রেলিয়া সফর

টি-২০ মিটলেই আকর্ষণের কেন্দ্রে ভারতের অস্ট্রেলিয়া সফর

আইপিএলের মাঝেই ভারতের অস্ট্রেলিয়া সফর ঘিরে বড় ঘোষণা হয়ে গেল। এবছর অস্ট্রেলিয়া মাটিতে ভারতের ৪ ম্যাচের টেস্ট সিরিজ অন্যতম আকর্ষণের কেন্দ্রে। সেখানে একটি দিন রাতের টেস্ট খেলবে কোহলি-পূজারারা।

দিন রাতের টেস্ট ঘিরে বড় ঘোষণা

দিন রাতের টেস্ট ঘিরে বড় ঘোষণা

এবছর পিঙ্ক বল টেস্ট দিয়ে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। ফলে টেস্ট সিরিজের শুরুতেই ক্রিকেট ফ্যানেদের জন্য বড় সুখবর। দিন-রাতের ম্যাচ দিয়ে বহু প্রতিক্ষীত টেস্ট সিরিজ শুরু হওয়ায় ক্রিকেট ফ্যানেদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

গোপালি বলের টেস্ট কবে হবে

গোপালি বলের টেস্ট কবে হবে

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ১৭-২১ ডিসেম্বর গোলাপি বলে টেস্ট ম্যাচ হবে। প্রথম টেস্টের পিঙ্ক বলে খেলার আকর্ষণ শেষ হতে না হতেই ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট থাকছে।

তৃতীয় ও চতুর্থ টেস্ট কবে

তৃতীয় ও চতুর্থ টেস্ট কবে

এরপর ৭-১১ জানুয়ারি সিডনিতে তৃতীয় টেস্ট রয়েছে। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ১৫-১৯ জানুয়ারি খেলা হবে। করোনার কারণে ফাঁকা মাঠেই সিরিজ খেলা হবে বলে সিদ্ধান্ত রয়েছে।

ওডিআই দিয়ে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর

ওডিআই দিয়ে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর

আইপিএল খেলে আমিরশাহী থেকে ভারত ও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বায়ো বাবল নিরাপত্তার ঘেড়াটোপেই সিরিজের জন্য অজিভূমে রওনা দেবেন। সিরেজ শুরু ২৬ নভেম্বর। ২৬, ২৮ ও ৩০ নভেম্বর তিনটি ওডিআই ম্যাচ রয়েছে।

টি-২০ সিরিজ কবে

টি-২০ সিরিজ কবে

এরপর ৪, ৬, ৮ ডিসেম্বর দুই দলের মধ্য়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। প্রসঙ্গত এবছর অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আগে এই টি-২০ ম্যাচগুলি নিয়ে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল। কিন্তু করোনা ধাক্কায় টি-২০ ক্রিকেট বিশ্বকাপ পিছিয়ে গিয়েছে। টি-২০ সিরিজের পর, চার ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবেন বিরাট-বুমরাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+