ভারত নিউজিল্যান্ড মহারণ: কবে কোন ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি দেখে নিন
ভারত নিউজিল্যান্ড মহারণ: কবে কোন ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি দেখে নিন
ঘরের মাঠে বিরাটদের অজি বধ এখন অতীত। ফোকসে নিউজিল্যান্ড সফর। ২৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সফর শুরু করছে কোহলি অ্যান্ড কোম্পানি। সফরে পাঁচটি টি-টোয়েন্টি,৩টি ওডিআই ও ২টি টেস্ট খেলবে ভারতীয় দল।
একনজরে ভারতের কিউয়ি সফরের সূচি দেখে নেওয়া যাক

টি-টোয়েন্টি সিরিজ
১) শুক্রবার ২৪ জানুয়ারি, অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
২) ২৬ জানুয়ারি সুপার সানডে'তে অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচ।
৩) ২৯ জানুয়ারি সেডন পার্কে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি মহারণ
৪) ৩১ জানুয়ারি ওয়েলিংটনে চতুর্থ ম্যাচ
৫) বে ওভালে এরপর ২ ফেব্রুয়ারি সিরিজের ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচ।

ওডিআই সিরিজের সূচির
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির পর কিউয়িদের ডেরায় ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত।সেখানে ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি ৩টি ওডিআই ম্যাচ রয়েছে।

টেস্ট সিরিজের সূচি
এরপর ২১-২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট। ও ২৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ দ্বিতীয় টেস্ট খেলা হবে।

একনজরে ভারতীয় দল
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মনীশ পান্ডে, শিবম দুবে,জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications