ভারত বনাম অস্ট্রেলিয়া: ডনের দেশে শেষ ওডিআই সিরিজে ভারতের পারফর্ম্যান্স
ভারত বনাম অস্ট্রেলিয়া: ডনের দেশে শেষ ওডিআই সিরিজে ভারতের পারফর্ম্যান্স
অপেক্ষার ২ সপ্তাহ। তারপরই অস্ট্রেলিয়া মাটিতে শুরু ভারতের ওডিআই সিরিজ। এই ওডিআই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়া সফরে মাঠে নামছে ভারত। সেই সঙ্গে এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে ফিরতে চলেছে বিরাট অ্যান্ড কোম্পানি। একনজরে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ পাঁচ ম্যাচ ও শেষ ওডিআই সিরিজে পারফর্ম্যান্স।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ পাঁচ ম্যাচে কারা এগিয়ে
অজি ভূমে শেষ পাঁচ ম্যাচে ভারত এগিয়ে রয়েছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে মেন ইন ব্লু ৩টি ম্যাচ জিতেছে এবং হলুদ আর্মি অস্ট্রেলিয়া ২টি লড়াই জিতেছে। ফলে ওডিআই সিরিজে খাতায় কলমে বিরাট কোহলিরা এগিয়ে থেকে শুরু করবে বলা যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওডিআই সিরিজের ফল কী ছিল
শেষবার ২০১৯ সালে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে। যেখানে ভারত অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এখানেই শেষ নয়, ২০২০ সালে অস্ট্রেলিয়া ভারত সফরে এলে সেখানেও কোহলির দল ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

একনজরে অজিভূমে শেষ ওডিআই সফরের ফলাফল
১) ২০১৯ অস্ট্রেলিয়া সফরে,ভারত সিডনিতে সিরিজের প্রথম ম্যাচ হেরে বসেছিল। অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ২৮৮ রান তুলে ভারতের বিরুদ্ধে ৩৪ রানে ম্যাচ জিতে নেয়।
২) সিরিজের দ্বিতীয় ম্যাচে এরপর ওভালে ভারত ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ১-১ করে প্রত্যাবর্তন ঘটায়।
৩) পরে মেলবোর্নে সিরিজের শেষ ম্যাচে বিরাট কোহলির দল ৭ উইকেটে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।

শেষ ওডিআই সিরিজে ব্যাটে ভারতের হয়ে সেরা পারফর্মার কারা
শেষবার ২০১৯ অস্ট্রেলিয়া সফরে, ভারতের হয়ে প্রথম ওডিআই ম্যাচে রোহিত শর্মা ১৩৩, দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলি ১০৪ ও তৃতীয় ওডিআই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৮৭ রান করেছিলেন।
{quiz_424}












Click it and Unblock the Notifications