ভারত বনাম অস্ট্রেলিয়া: করোনা পরবর্তী সময়ে এবার মাঠে বসে বিরাটদের ম্যাচ দেখার প্রবল সম্ভবনা!
ভারত বনাম অস্ট্রেলিয়া: করোনা পরবর্তী সময়ে এবার মাঠে বসে বিরাটদের ম্যাচ দেখার প্রবল সম্ভবনা!
আইপিএল ২০২০ শেষ হলেই অস্ট্রেলিয়া সফরে উড়ে যাবে ভারতীয় দল। রবিবার অস্ট্রেলিয়া সফরে তিন ফর্ম্যাটের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণাও হয়ে গেল। ২৭ নভেম্বর ওডিআই সিরিজ দিয়ে ভারতের অজি সফরে ঢাকে কাঠি। এই সিরিজ দিয়েই করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট কোহলি- লোকেশ রাহুলরা।

টেস্ট সিরিজ কবে শুরু
২৭ নভেম্বর থেকে ৩ ম্যাচের ওডিআই সিরিজের পর ৪ ডিসেম্বর থেকে ৩ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে। এরপর ১৭ ডিসেম্বর থেকে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রসঙ্গত অজি সফরের এই টেস্ট সিরিজ ঘিরে ক্রিকেটবিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে।

টেস্ট সিরিজের শুরুতেই দিন রাতের মহারণ
প্রসঙ্গত এবছর টেস্ট সিরিজের শুরুতেই অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন রাতের ম্যাচ হবে। এই প্রথম দেশের বাইরে গোলাপি বলে দিন রাতের ম্যাচ খেলবে বিরাটরা। করোনা থাবার কারণে দিন রাতের টেস্ট ফাঁকা মাঠেই খেলা হবে।

বক্সিং ডে টেস্ট
অ্যাডিলেডে দিন রাতের টেস্টে পর মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট হবে। এই ম্যাচে মাঠে দর্শক ফেরানো নিয়ে অস্ট্রেলিয়া প্রশাসনের পক্ষ থেকে আপেক্ষিকভাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বক্সিং ডে টেস্টে কী মাঠে দর্শকরা ফিরছেন
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের প্রশাসনিক প্রধান ড্র্যানিয়েল অ্যান্ড্রুস জানিয়েছেন, এই নিয়ে প্রশাসনিক পর্যায়ে উচ্চপদস্থ বৈঠক চলছে। করোনার পর এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়াকে দর্শকদের মাঠে ফেরানোর ট্রায়াল সেরে ফেলা হতে পারে। যদিও এই নিয়ে চূডা়ন্ত কোনও সিদ্ধান্তগ্রহণ হয়নি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications