দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর! কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য স্টিভ ওয়ার
দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর! কোহলিকে নিয়ে বিরাট মন্তব্য স্টিভ ওয়ার
আইপিএল ২০২০ শেষ হলেই দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওডিআই ম্যাচ দিয়ে অজি সফরে মাঠে নামতে চলেছে ভারত। সফরে ৩টি ওডিআই, ৩টি টি-২০ ও ৪টি টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলিরা।

করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত
প্রসঙ্গত ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ দিয়েই এবার করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ভারত। এর আগে অস্ট্রেলিয়া অবশ্য করোনা পরবর্তী সময় ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে।

বর্ডার গাভাসকর ট্রফির ঢাকে কাঠি কবে
১৭ ডিসেম্বর থেকে বর্ডার গাভাসকর ট্রফিতে মাঠে নামছে ভারত-অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-২০ ও ৩ ম্যাচের ওডিআই খেলার পর চার ম্যাচের টেস্ট রয়েছে। অ্যাডিলেড ওভালে প্রথম টেস্টের অন্যতম বড় আকর্ষণ, এই ম্যাচে গোলাপি বলে দিন রাতের টেস্ট খেলা হবে।

কোহিলকে নিয়ে কী বললেন স্টিভ ওয়া
এই বর্ডার গাভাসকর সিরিজ ও কোহলিকে নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া। জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওয়া জানিয়েছেন, 'ভারতের অজি সফরে স্লেজিং কোনও কাজ করবে না। বিশেষ করে বিরাটকে স্লেজিং করলে, তা কাজে আসবে না মনে করি। ক্রিকেটার হিসেবে বিরাট যে উচ্চতায় পৌঁছে গিয়েছে, তাতে ওকে এখন আর স্লেজিং করে কোনও ফল হবে না।'

শেষবার ভারত-অস্ট্রেলিয়া টেস্টে স্লেজিং
ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে স্লেজিংয়ের ইতিহাস দীর্ঘ। শেষবার ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে পারথে দ্বিতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অজি অধিনায়ক টিম পেইনের মধ্য়ে স্লেজিং গোটা সিরিজ জুড়ে অন্য উত্তাপ জুড়েছিল। ম্যাচ দুই অধিনায়ক একে অন্যকে কোনও মন্তব্য না করলেও খেলার মাঝে একে অন্যের খুব কাছে পৌঁছে শরীর স্পর্শ করে স্লেজিংয়ের মধ্যে দিয়ে টেস্টে সিরিজে অন্য উত্তেজনা যোগ করেছিলেন। অন্যদিকে টিম পেইন ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থকে 'বেবি সিটার' বলে স্লেজিং করেছিলেন।

অজি সফরে ইতিহাস তৈরি ভারতের
প্রসঙ্গত শেষবার অস্ট্রেলিয়া সফরে অজিদের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারত অজিভূমে টেস্ট সিরিজ জয় করে।
{quiz_415}












Click it and Unblock the Notifications