ভারতের অস্ট্রেলিয়া সফর: অজিদের বিরুদ্ধে ভারতের হেড টু হেড ফলাফল কী

ভারতের অস্ট্রেলিয়া সফর: অজিদের বিরুদ্ধে ভারতের হেড টু হেড ফলাফল কী

দরজায় কড়া নাড়ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজ দিয়ে সফর শুরু করতে চলেছেন বিরাট-বুমরাহরা। দুবাই থেকে উড়ান ধরে এদিন কোহলি অ্যান্ড কোম্পানি ইতিমধ্যে সিডনি পৌঁছেছেন। ফলে ভারতের অস্ট্রেলিয়া সফর ঘিরে ক্রিকেটমহলে দামামা বেজে গিয়েছে বলা চলে। একনজরে ওডিআই ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের হেড টু হেড জেনে নেওয়া যাক।

ওডিআই ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার হেড টু হেড কী

ওডিআই ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার হেড টু হেড কী

ওডিআই ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলেছে। যেখনে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত এখনও পর্যন্ত ৫২টি ম্যাচ জিতেছে এবং অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ৭৮টি ম্যাচি জিতেছে। ১০টি ম্যাচ বাতিল হয়।

অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের হেড টু হেড ফলাফল

অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের হেড টু হেড ফলাফল

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ও অজি দলের মুখোমুখি লড়াইয়ে ৯৬টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারত ৩৯টি ম্যাচে জিতেছে ও অস্ট্রেলিয়া ৫১টি ম্যাচে জিতেছে। ৬ টি ম্যাচ বাতিল হয়।

শেষ পাঁচ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে পারফর্ম্যান্স

শেষ পাঁচ ম্যাচে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে পারফর্ম্যান্স

শেষ পাঁচ ম্যাচের মধ্যে ভারত তিনবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে। শেষবার চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া দল ভারত সফরে এলে ১-২ ব্যবধানে ওডিআই সিরিজ হারে।

একনজরে শেষ পাঁচ ম্যাচ

একনজরে শেষ পাঁচ ম্যাচ

১) শেষ ম্যাচে বেঙ্গালুরু মহারণে অস্ট্রেলিয়াকে ভারত ৭ উইকেটে হারিয়েছে।
২) রাজকোটে ভারত অস্ট্রেলিয়াকে ৩৬ রান হারিয়েছে।
৩) মুম্বইয়ের ভারতকে অস্ট্রেলিয়া ১০ উইকেটে হারায়।
৪) ২০১৯ বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছিল ভারত।
৫) ২০১৯ সালে দিল্লি ম্যাচে ভারতকে অস্ট্রেলিয়া ৩৫ রানে হারায়।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওডিআই মহারণের সূচি

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওডিআই মহারণের সূচি

২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআই ম্যাচ রয়েছে। এরপর ২৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচে ২ ডিসেম্বর ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

{quiz_424}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+