অস্ট্রেলিয়া সফর, ৩য় টি২০: রেকর্ড গড়লেন ক্রুণাল পাণ্ডিয়া! শুরু হল কড়া নাড়া

সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০আই ম্যাচে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ ক্রিকেটে স্পিনার হিসাবে সেরা বোলিং-এর রেকর্ড করলেন ক্রুণাল পাণ্ডিয়া।

রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে একেবারে অপ্রতিরোধ্য ছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। ঘাসহীন উইকেটে চাহালকে না খেলিয়ে তাঁকেই খেলিয়েছিলেন বিরাট। আর ক্রুণাল অধিনায়কের সেই আস্থার মর্যাদা দিলেন ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে। কুলদীপ যেমন একদিকে (৪-১৯-১) রান আটকে রেখে অজি ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়েছিলেন, আরেক প্রান্তে একের পর এক উইকেট তুলে অজি ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন ক্রুণাল।

অস্ট্রেলিয়ার মাটি কিন্তু পেসারদের সহায়ক হিসেবেই ঐতিহ্যগতভাবে পরিচিত (সিডনির উইকেটেই যদিও স্পিনাররা বেশি সবচেয়ে বেশি সহায়তা পান)। ফলে ক্যাঙ্গারুর দেশে ক্রুণালের মতো বোলিং পারফরম্যান্স খুব একটা দেখা যায় না, বিশেষ করে মাত্র ৪ ওভার বোলিং করার সুযোগ যেখানে থাকে, সেই টি২০-তে তো নয়ই। তাই এদিন তিনি অস্ট্রেলিয় মাটিতে টি২০আই-তে স্পিনার হিসাবে সেরা বোলিং করার বিরল রেকর্ডের অধিকারী হলেন। দেখে নিন তাঁর পরের সেরা কারা -

ক্রুণালের রেকর্ড

এদিন তাঁর পরিণত বোলিং দেখে বিশ্বাসই হয়নি, এই নিয়ে ভারতের জার্সিতে মাত্র ষষ্ঠ ম্যাচ খেলছেন তিনি। ডার্সি শর্ট, গ্লেন ম্য়াক্সওয়েল, ম্যাকডারমট ও অ্যালেক্স কেরি তাঁর শিকার। সব মিলিয়ে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-৩৬-৪। যা টি২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ায় কোনও স্পিনারের সেরা বোলিং।

গ্লেন ম্যাক্লওয়েল

গ্লেন ম্যাক্লওয়েল

এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে। যিনি নিজেও আজ ক্রুণালের বলেই আউট হয়েছেন। চলতি বছরের শুরুতেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২ ওভার বল করে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন।

জর্জ ডকরেল

জর্জ ডকরেল

এরপর স্পিনার হিসেবে ক্যাঙ্গারুদের দেশে আন্তর্জাতিক টি২-তে সেরা বোলিং-এর নিদর্শন রয়েছে আয়ারল্যান্ডের জর্জ ডকরেল-এর। তাঁর পরিসংখ্যান ৩-১৮-৩।

ডেভিড হাসি

ডেভিড হাসি

তালিকার ৪ নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয় অলরাউন্ডার ও টি২০ ক্রিকেট বিশেষজ্ঞ ডেভিড হাসি। তাঁর পরিসংখ্যান, ৪-২৫-৩।

শেন ওয়াটসন

শেন ওয়াটসন

আর অস্ট্রেলিয়ার মাটিতে টি২০আই-তে যে কোনও ধরণের বোলারের সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয় অলরাউন্ডার শেন ওয়াটসনের। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে তিনি ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট দখল করেছিলেন।

পাণ্ডিয়াদের বড় ভাই যদি এভাবেই খেলে যেতে থাকেন তাহলে কিন্ত খুব তাড়াতাড়িই তিনি ভারতের একদিনের দলেও ঢোকার দাবিদার হয়ে উঠবেন। বলা ঠেতে পারে আজ থেকেই সেই দলে ঢোকার দরজায় কড়া নাড়া শুরু করলেন ক্রুণাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+