অস্ট্রেলিয়া সফর, ২য় টি২০: ফের বৃষ্টির হানা! ডার্ক ওয়ার্থ লুইসে লক্ষ্য প্রতি ওভারে ৮

মেলবোর্নে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে ১৯ ওভারে ১৩২/৭ রান করল অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ ১১ ওভারে নেমে এসেছে।

সকাল থেকেই মেলবোর্নের আকাশ মেঘে ঢাকা ছিল। বৃহস্পতিবার হাল্কা বৃষ্টিও হয়, যার জন্য পিচও ছিল ঢাকা। এই পরিস্থিতির পূর্ণ সদ-ব্যবহার করলেন ভারতীয় পেসাররা। বিশেষ করে বুমরা। যার ফলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি তুলতে পারল না অস্ট্রেলিয়া। তবে এই পিচের নিরিখে লক্ষ্যমাত্রাটা নেহাত কম না।

অস্ট্রেলিয়া সফর, ২য় টি২০: ফের বৃষ্টির হানা!

এদিন ম্যাচের শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। দিনের দ্বিতীয় বলেই ফিঞ্চকে (০) ফিরিয়ে দেন ভূবি। এরপর প্রথম পাওয়ার প্লের মধ্যেই ডার্সি শর্ট (১৫ বলে ১৪) ও ক্রিস লিন (১৩ বলে ১৩)-কে ফিরিয়ে দিয়েছিলেন খলিল আহমেদ। পাওয়ার প্লের পরের ওভারেই বুমরা স্টইনিসকে ফিরিয়ে দিলে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৪০ হয়ে গিয়েছিল। এদিন বুমরার ৪ ওভারে ২০ রানের বেশি তুলতে পারেনি অজিরা।

ব্রিসবেন ম্যাচে প্রবল মার খেলেও এদিন ভাল বল করলেন ক্রুণাল পাণ্ডিয়া। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিনি গ্লেন ম্যাক্সওয়েল (২২ বলে ১৯) -র গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। আর অ্যালেক্স কেরি (৬ বলে ৪)-কে ফেরান কুলদীপ। তিনিও ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়েছেন।

শেষ দিকে কিছুটা মারলেন নাথান ক্যুল্টার নাইল (৯ বলে ১৮)। যার দৌলতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন ম্যাকডারমট (৩০ বলে ৩২)। ১৯ ওভারে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৩২ রান করেছিল। এরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে য়ায় খেলা।

শেষ পর্যন্ত ডার্কওযার্থ লুইস পদ্ধতিতে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ১১ ওভারে ৯০। ফের বৃষ্টি আসলে আবার এই লক্ষ্।যমাত্রাটা বদলে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+