রানের পাহাড়ে ভারত, ইংল্যান্ডের সামনে ৫২১ রানের লক্ষ্য রাখল টিম ইন্ডিয়া
ইংল্যান্ডের জন্য ৫২১ রানের লক্ষ্য রাখল ভারত।
শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস। ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলল ভারত। ৫২০ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল ভারত।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফর্ম করেন অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক বিরাট একাই করেন ১০৩ রান। বিরাটকে যোগ্য সঙ্গত দেন চেতেশ্বর পূজারা। ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন পূজারা। শেষের দিকে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া।
এই তিন ব্যাটসম্যান ছাড়াও রান পান শিখর ধবন (৪৪), লোকেশ রাহুল (৩৬)। প্রথম ইনিংসের মতো সফল না হলেও ২৯ রান করেন অজিঙ্ক রাহানে।
ইংল্যান্ডের হয়ে ভাল বল করেন আদিল রশিদ। তিনিই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নেন। ২৭ ওভারে ২টি মেডেন সহ ১০১ রান খরচ করে এই তিন রান নেন রশিদ।
রশিদ ছাড়া দু'টি উইকেট নেন বেন স্টোকস। একটি করে শিকার জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকস। উল্লেখযোগ্য ভাবে এই ইনিংসে কোনও উইকেট পাননি স্টুয়ার্ট ব্রড।












Click it and Unblock the Notifications