আইপিএল শেষে জুনেই বাংলাদেশ সফরে যাচ্ছে 'টিম ইন্ডিয়া'
নয়াদিল্লি, ৫ মে : আইপিএল শেষ করেই বাংলাদেশ পাড়ি দেবেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানেরা। সেখানে একটি টেস্ট ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল।
আগামী মাসে অর্থাৎ জুনের ৭ তারিখ পদ্মাপারে যাচ্ছে টিম ইন্ডিয়া। ১০ জুন থেকে সেখানে প্রথম এবং একমাত্র টেস্ট শুরু হবে। দীর্ঘ নয় বছর পর ফতুল্লা স্টেডিয়ামে এই টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর সেই মাসেরই ১৮, ২১ ও ২৪ তারিখ তিনটি একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

ভরা বর্ষায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে এর আগে কোনও ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি বাংলাদেশে। ফলে প্রতিটি একদিনের ম্যাচের জন্যই একটি করে অতিরিক্ত দিন রাখা হয়েছে।
ভারতের পর এই জুলাইয়েই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলবেন মুশফিকুর, তামিম ইকবালরা।
এই মুহূর্তে ঘরের মাঠে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে ব্যস্ত শাকিব, তামিমের বাংলাদেশ। একদিনের সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারানোর পর একমাত্র টি-২০ ম্যাচও জিতে নিয়েছে বাংলাদেশ। এখন টেস্ট সিরিজ চলছে এবং প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
Read in English: India to tour Bangladesh next month












Click it and Unblock the Notifications