শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত
মীরপুর, ৯ ফেব্রুয়ারি : অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৯৭ রানে হারিয়ে ফাইনালে গেল ভারত। তিনবারের বিজয়ী ভারত এদিন প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৭ রান তোলে।
দুই ওপেনার ঋষভ পন্থ ও ইশান কিষান শুরুতেই আউট হয়ে ফিরে গেলে ম্যাচের হাল ধরেন আনমোলপ্রীত সিংহ (৭২ রান) ও সরফরাজ খান (৫৯ রান)। এছাড়া রান পেয়েছেন ওয়াশিংটন সুন্দর (৪৩ রান) ও আরমান জাফর (২৯ রান)।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭০ রানে অলআউট লঙ্কাবাহিনী। ভারতের হয়ে বল হাতে ময়ঙ্ক ডাগর (২১/৩) ও আবেশ খান (৪১/২) দারুণ পারফরমেন্স করেন। শ্রীলঙ্কার হয়ে ব্যাটিংয়ে লড়াই করেন কামিন্দু মেন্ডিস (৩৯ রান) ও শাম্মু অসন (২৮ রান)।
এর আগে মোট তিনবার এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ভারত। এবছর চতুর্থবার বিজয়ী হতে পারে কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications