শ্রীলঙ্কা সফরের সম্পূর্ণ গাইড : 'বুড়ো' স্পিনারেই ভরসা বিরাটের

মুম্বই, ২৩ জুলাই : এদিন ঘোষণা করা হল শ্রীলঙ্কা সফরের ভারতীয় ক্রিকেট দল। ১৫ জনের দলের নেতৃত্বে রয়েছেন বিরাট কোহলি। আপাতদৃষ্টিতে চমকহীন মনে হলেও ভারতীয় দলে চমক অবশ্যই রয়েছে।

সন্দীপ পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মহেন্দ্র সিং ধোনির আমলে ব্রাত্য দুই 'বুড়ো' স্পিনারকে দলে জায়গা দিয়েছে। বাংলাদেশ সফরের পর এবারও দলে জায়গা পেয়েছেন হরভজন সিং। একইসঙ্গে এই সফরে তৃতীয় স্পিনার হিসাবে দলে জায়গা পেয়েছেন অমিত মিশ্র। ভারত শ্রীলঙ্কায় তিনটি টেস্ট খেলবে। দলের অমিত মিশ্রর মতো জায়গা পেয়েছেন কেএল রাহুলও। বাদ পড়েছেন কর্ণ শর্মা।

শ্রীলঙ্কা সফরের সম্পূর্ণ গাইড : 'বুড়ো' স্পিনারে ভরসা বিরাটের


ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরলী বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), হরভজন সিং, আর অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, বরুণ অ্যারন।

ভারতীয় দলের সফর সূচি

৩ অগাস্ট : কলম্বো পৌঁছবে ভারতীয় দল।

৬-৮ অগাস্ট : তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলা হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

১২-১৬ অগাস্ট : গলে ভারত-শ্রীলঙ্কার প্রথম টেস্ট।

২০-২৪ অগাস্ট : কলম্বোয় তামিল ইউনিয়ন ওভালের মাঠে দ্বিতীয় টেস্ট।

২৮ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর : কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাবের মাঠে তৃতীয় তথা শেষ টেস্ট।

২ সেপ্টেম্বর : দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+