ভারতের অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন রাহুল, সুযোগ পেলেন কেকেআরের যুব তারকা
ভারতের অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন রাহুল, সুযোগ পেলেন কেকেআরের যুব তারকা
আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া সফরের জন্যে বিমান ধরবে ভারত। ডন ব্র্যাডম্যানের দেশে টি-২০, ওডিআই ও টেস্ট তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে বিরাট কোহলিরা। সোমবার সন্ধ্য়েতে ডিসেম্বরের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। দশমীর সন্ধ্যেতে জাতীয় নির্বাচকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিনটি সিরিজের জন্যই আলাদা আলাদা দল বেছে নিলেন।

একনজরে ভারতের টেস্ট দলে কারা সুযোগ পেলেন
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ।
প্রসঙ্গত অস্ট্রেলিয়া সফরে চার টেস্টের জন্য ঘোষিত দলে চমক লোকেশ রাহুল। ২০১৯ সালে শেষবার দেশের জার্সিতে লাল-বলের ক্রিকেটে খেলছেন রাহুল। ২০১৯ -এর সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন। দেশের হয়ে পাঁচ দিনের ফর্ম্যাটে ধারাবাহিকতা দেখাতে না পারার কারণে বাদ পড়েন। কিন্তু পরবর্তী সময় সাদা বলের ক্রিকেট ভারতীয় দলে রাহুল এখন অপরিহার্য। আইপিএলেও এখন পাঁচশোর বেশি রান হাঁকিয়ে কমলা টুপির মালিক। স্বপ্নের ফর্মে থাকায় তাই রাহুলের উপর নির্বাচকরা আস্থা রাখলেন।
রাহুলের পাশাপাশি টেস্ট দলে চমক কেকেআর খেলা যুব ক্রিকেটার শুভমান গিল। এর আগে দেশের হয়ে ওডিআই সিরিজ খেলতে শুভমান নিউজিল্যান্ড সফর গিয়েছিলেন। কিন্তু সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন শুভমান। তরুণ তুর্কি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে সুযোগ পেলেন।
পাশাপাশি পেসব্রিগেডে চমক নভদীপ সাইনি ও মহম্মদ সিরাজ। আইপিএলে দুই বোলারই আরসিবির হয়ে ফর্মে রয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতে গতির রাজ্যে তারা কেমন বোলিং করে সেটাই এখন দেখার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications