IND vs AUS: দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় দল, দেখুন ভিডিও
দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে গুয়াহাটি পৌঁছে গেল ভারতীয় দল, দেখুন ভিডিও
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলার জন্য গুয়াহাটিতে পৌঁছে গেলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। শুক্রবার উত্তর-পূর্ব ভারতের অসমে পা রাখলেন অর্শদীপ সিং, দীপক চাহাররা। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী'তে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।

গুয়াহাটিতে স্বাগত জানানো ভারতীয় দলকে জাঁকজমক ভাবে। ভারতীয় দলের জন্য রাখা হয়েছিল একটি সুসজ্জিত কেক যা কাটেন দীপক চাহার এবং অর্শদীপ সিং। টিম হোটেল উত্তোরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটারদের।
Thiruvananthapuram ✅
— BCCI (@BCCI) September 30, 2022
Hello Guwahati 👋#TeamIndia | #INDvSA | @mastercardindia pic.twitter.com/QQU2cdVxF5
তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে হারায় ভারত। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে আট
উইকেটে পরাজিত করে ভারতীয় দল। ভারতীয় পেসারদের দাপটে মাত্র ১০৬ সালে প্রথম ম্যাচে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ম্যাচের সেরা অর্শদীপ সিং সংগ্রহ করেছিলেন তিন উইকেট। দুইটি করে উইকেট পেয়েছিলেন দীপক চাহার এবং হর্ষল প্যাটেল। একটি উইকেট পান অক্ষর প্যাটেল।
কেশব মহারাজ সর্বাধিক ৪১ রান করেন প্রোটিয়া দলের হয়ে। এইডেন মার্করাম করেন ২৫ রান এবং ওয়েন পার্নেল করেন ২৪ রান। মার্করান ছাড়া কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মোট চার জন ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার শূন্য রানে আউট হন, যার মধ্যে তিনটিই গোল্ডেন ডাক।
মাত্র ১০৭ রান তাড়া করতে নেমে ভারতের দুই তাবড় ব্যাটসম্যান রোহিত শর্মা (০) এবং বিরাট কোহলি (৩) রান না পেলেও জিততে কোনও সমস্যা হয়নি। কে এল রাহুল এবং সূর্যকুমার যাদবের অপরাজিত অর্ধ-শতরানের সৌজন্যে ১৬.৪ ওভারে ১১০/২ রান তুলে নেয় ভারত। রাহুল অপরাজিত ছিলেন ৫১ রানে এবং সূর্যকুমার যাদব করেন অপরাজিত ৫০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পান কাগিসো রাবাডা এবং এনরিচ নরকিয়া। রবিবার (২ অক্টোবর) বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭'টা থেকে খেলা হবে এই ম্যাচ।












Click it and Unblock the Notifications