তিন পেসার নাকি তিন স্পিনার, দিন-রাতের টেস্টে কী হবে স্ট্র্যাটেজি, ধোঁয়াশা বজায় রাখলেন বুমরাহ

তিন পেসার নাকি তিন স্পিনার, দিন-রাতের টেস্টে কী হবে স্ট্র্যাটেজি, ধোঁয়াশা বজায় রাখলেন বুমরাহ

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে লজ্জার হার উপহার দিয়েছে ভারত। দ্বীপ রাষ্ট্রে ফলোঅন করিয়ে এক ইনিংস সহ ২২২ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক পরিবর্তন হলেও ক্রিকেটের আদি ফরম্যাটে ভারতের দাপট যে একই রমক রয়েছে তা প্রমাণ করে মোহালিতে অনুষ্ঠিত বিরাট কোহলির শততম টেস্ট।

তিন পেসার নাকি তিন স্পিনার, দিন-রাতের টেস্টে কী হবে স্ট্র্যাটেজি, ধোঁয়াশা বজায় রাখলেন বুমরাহ

জয়ের ছন্দ বজায় রেখে সিরিজের শেষ ম্যাচে দিন-রাতের টেস্ট খেলতে ভারতীয় দল বেঙ্গালুরুতে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নৈশালোকে নেটে দীর্ঘ সময় কাটাতে দেখা যায়। দিন-রাতের টেস্টে এবং যে বলে সেই খেলা হয় তা লাল কোকাবুরা বলের থেকে আলাদা। গোলাপি বলে নৈশালোকে চোখ সেট করে নিতেই দীর্ঘ সময় অনুশীলন করেন বিরাট-রোহিতরা।

২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষ বার পিঙ্ক বলের টেস্ট ম্যাচটি খেলেছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল আহমেদাবাদে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ বলেছেন, "দীর্ঘ সময় পর পিঙ্ক বল টেস্ট খেলছি আমরা। তাই দীর্ঘ সময় আলোয় অনুশীলন করছে গোটা দল। আমরা আগেই বলেছিলাম পিঙ্ক বল টেস্টের আগে নিজেদেরকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।"

টেস্ট ম্যাচে ক্রিকেটাররা সাধারণত অভ্যস্ত সকালে খেলা শুরু করতে এবং পড়ন্ত বিকেশে দিনের খেলা শেষ করে সাজঘরে ফিরতে। কিন্তু দিন-রাতের ক্ষেত্রে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেদের অন্যভাবে তৈরি করতে হয় ক্রিকেটারদের। পরিস্থিতি এবং বলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজেদের মানসিক ভাবে তৈরি করতে হয়। বুমরাহ বলেন, "আমরা খুব বেশি পিঙ্ক বল টেস্ট খেলিনা, তাই এই ধরনের মানসিক পরিবর্তনগুলি আমাদের করতে। এই ফরম্যাটে গোলাপি বলে নৈশালোকে খেলার ক্ষেত্রে আমরা এখনও পুরোপুরি ভাবে অভ্যস্ত হইনি। তাই অনুশীলনের মধ্যে নিজেদের সেট করতে হয়। যুব ক্রিকেটে আমরা খুব বেশি গোলাপি বলে খেলিনা। লাল বল সকালে বেশি সুইং করে যেখানে পিঙ্ক বল সুইং করে সন্ধ্যায়।"

পিঙ্ক বল টেস্টে ভারত তিন পেসার নাকি তিন স্পিনার খেলাবে তা এখনও নিশ্চিত নয়। তিন পেসার খেলালে এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভবনা প্রবল মহম্মদ সিরাজের। অপর দিকে, তিন স্পিনার খেললে, জয়ন্ত যাদবের পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলে সুযোগ পাবেন অক্ষর প্যাটেল। এই প্রসঙ্গে সরাসরি কিছু না জানালেও বুমরাহ বলেন, "গতকাল আমরা পিচ দেখেছি। আজ আরও ভাল করে দেখবো। তার পরই আমারা বুঝতে পারবো যে তিন পেসারে যাব নাকি তিন স্পিনারে যাব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+