আর নয় 'ইকোনমি' দেশে বিমান সফরে কী বিশেষ সুবিধা চাইলেন বিরাট

দেশের মধ্যে যখন সফর করেন ভারতীয় ক্রিকেট দল , তখন তাঁরা ইকনমি ক্লাসে সফর করতেন 

এতদিন অবধি দেশে ক্রিকেট খেললে ভারতীয় দল বিমানের ইকনমি ক্লাসে ভ্রমণ করে। কিন্তু এখন আর সেটা করতে চাইছেন না বিরাট এন্ড কোং।

বিরাট কোহলি বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। ভারতের মধ্যে এক ভ্যেনু থেকে অন্য ভ্যেনুতে যাওয়ার সময় ইকনমি ক্লাসের বিমানে গেলে তাঁদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হচ্ছে না, এমনটা জানাচ্ছেন ভারত অধিনায়ক।

আর নয় 'ইকোনমি' দেশে বিমান সফরে কী বিশেষ সুবিধা চাইলেন বিরাট

শুধু তাই নয় লম্বা প্লেয়ারদের ইকনমি ক্লাসে বসতেও অসুবিধা হয়। যেহেতু লেগস্পেস কম থাকে তাই বসতে অস্বস্তি হয় বলে অভিযোগ করেছেন হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা-রা।

বিসিসিআই কার্যনির্বাহী সভাপতি সি কে খান্না জানিয়েছেন,তাঁরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন। বিসিসিআইয়ের বাকি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনাও হচ্ছে। বিশ্বের এক নম্বর দলের ক্রিকেটারদের এই স্বাচ্ছন্দ্য দিতে তারা আগ্রহী।

অথচ এর আগে ক্রিকেটাররাও খুব সাধারণ বেতন পেতেন। তার থেকে পরিস্থিতি ধীরে ধীরে এতটাই উন্নত হয়েছে যে এখন তারা বিশ্বের ধণীতমদের তালিকাতেও জায়গা করে নেন। দিন কয়েক আগে কপিল দেব আশা করেছিলেন এমন দিন দূরে নেই যখন ক্রিকেটাররা নিজেদের ব্যক্তিগত বিমানে যাতায়াত করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+