টি-টোয়েন্টি-র ঢঙে জয়, সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ছেলে খেলা করল ভারতীয় দল। টি-টোয়েন্টির কায়দায় জিতে নিল একদিনের ম্যাচ।
দুরন্ত ভারতীয় দলের সামনে চুপসে গেল দক্ষিণ আফ্রিকার বেলুন। সেঞ্চুরিয়নে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যাটে- বলে এমন খেলা দেখাল ভারত যে সিরিজে এগিয়ে গেল ২-০।
টেস্ট সিরিজ ২-১ ফলের পরেই গোটা ভারতীয় দল কেমন যেন বদলে গেছে। আত্মবিশ্বাসের ঝলকানি দেখাচ্ছেন সমস্ত ক্রিকেটার। সেঞ্চুরিয়ানের পিচে আট উইকেট পাচ্ছেন ভারতীয় স্পিনাররা। অন্যদিকে ভারতীয় ব্যাটসম্যানদেরও কোনওভাবে আটকাতে পারলেন না প্রোটিয়া বোলাররা। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১১৯। ব্যাট করতে নেমে একমাত্র রোহিত শর্মা রাবাদার বলে ১৫ রানে আউট হওয়া ছাড়া কোনও সাফল্যে নেই প্রোটিয়া বাহিনীর। জয়ের জন্য প্রয়োজনী রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির ব্যাটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। মাত্র ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও অর্ধ শতরান করে ফেললেন ধাওয়ান। মাত্র ৫১ বলে ৫০ রান করেন তিনি। তাঁর অর্ধশতরানের ইনিংসে রয়েছে ৯ টি টার।
এদিকে জয়ের জন্য যখন ২ রান বাকি তখনই নিয়মের লিখনিতে ইনিংস ব্রেক দিয়ে লাঞ্চ ডিক্লেয়ার করে দেওয়া হয়। যেহেতু দক্ষিণ আফ্রিকা ৩২.২ ওভারে অলআউট হয়েছিল, তাই তখন মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়নি। এদিকে এইভাবে ২ রান বাকি থাকতে মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে দেওয়ায় বিক্ষুব্ধ ভারতীয় শিবির। মাঠেই নিজের নাপসন্দের কথা বুঝিয়ে দেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকাও খুব একটা ভালোভাবে নেয়নি ম্যাচকে প্রলম্বিত করার এই সিদ্ধান্ত।
মধ্যাহ্নভোজের বিরতির পরই ম্যাচ জিতে যায় ভারতীয় দল। এই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল তারা। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৪৬ রানে অন্যদিকে ধাওয়ান অপরাজিত থাকেন ৫১ রানে। ২০.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এদিকে এদিন সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকাকে শুইয়ে দিলেন ভারতীয় স্পিনিং জুটি। দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি।
#TeamIndia Captain @imVkohli wins the toss and elects to bowl first in the 2nd ODI against South Africa #SAvIND pic.twitter.com/kCw2kG6b0N
— BCCI (@BCCI) February 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এবি ডিভিলিয়ার্স , ডু প্লেসি হীণ দক্ষিণ আফ্রিকার ব্যটিং ধার কম হবে এমনটা সকলের মনে হলেও তার যে এই হাল হবে তা স্বপ্নেও ভাবেননি ভারতের ক্রিকেট ফ্যানরা, দক্ষিণ আফ্রিকার তো বটেই। ৩৯ রানে হাসিম আমলাকে আউট করে প্রথম ধাক্কাটা দেন ভুবনেশ্বর কুমার। এরপর থেকে চাহাল -যাদবের বিষাক্ত বোলিং আক্রমণ সামলানোর ক্ষমতা কোনও ক্রিকেটারের মধ্যেই দেখা যায়নি।
নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। ৩৯ রানে ১ উইকেট থেকে ৪ উইকেটে ৫১ এরকম ছিল অবস্থা। এই অবস্থায় জেপি ডুমিনি ও জন্ডো কিছুটা লড়াইতে ফেরানোর চেষ্টা করেন প্রোটিয়া শিবিরকে। কিন্তু সে আর কতটুকু। ডুমিনি ২৫ করে চাহালের শিকার, আর জন্ডো ২৫ রানে চাহালেরই শিকার। কুলদীপ যাদব পান অধিনায়ক মার্করাম, ডেভিড মিলার, ও কাগিসিও রাবাদাকে ।
South Africa all out for 118 runs in 32.2 overs (@yuzi_chahal 5/22, @imkuldeep18 3/20) #SAvIND pic.twitter.com/svLQ3kdvob
— BCCI (@BCCI) February 4, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন পাঁচ উইকেটের কৃতিত্ব গড়লেন চাহাল। এই ম্যাচেই হল তাঁর সেরা পরিসংখ্যান। ৮.২ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। বুমরাহ পান একটি উইকেট। এদিকে পাঁচ উইকেট পেয়ে স্বভাবতই খুশি চাহাল। জানিয়েছেন প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিতে চেষ্টা করেন। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটে পাঁচ উইকেট পাওয়ায় আরও একটু বেশি খুশি ভারতীয় তরুণ স্পিনার। পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলিকেও কৃতিত্ব দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন কোহলি সবসময়ে তাঁদের অনুপ্রাণিত করেন নিজের খেলাটা খেলার জন্য।
এদিকে ভারতীয় দলের এই বোলিং পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তনরা টুইটে নিজেদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
Wow! Our wrist spinners running riot in South Africa, who would have thought ! Absolutely brilliant from Chahal and Kuldeep #SAvsIND
— VVS Laxman (@VVSLaxman281) February 4, 2018
Well done to these two young guns.. what a Jodi @imkuldeep18 @yuzi_chahal keep it going..Bhut ache sabash 👏👏.. @BCCI #INDvSA
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 4, 2018
Click it and Unblock the Notifications