২০১৯ বিশ্বকাপে কবে কোখায় হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দামামা বেজে গেল। আগামী বছরের ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। আর শেষ হবে ১৪ জুলাই।
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দামামা বেজে গেল। আগামী বছরের ৩০ মে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। আর শেষ হবে ১৪ জুলাই। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। বিরাট কোহলির দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে।

আইপিএলের পর যেকোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার মাঝে ১৫ দিনের ব্যবধান থাকার কথা লোধা কমিশন সুপারিশ করেছে। সেই সুপারিশ মেনে ৫ জুন ভারত অভিযান শুরু করবে।
২০১৯ সালের আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ ও শেষ হচ্ছে ১৯ মে। আর বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৩০ মে।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলা ছাড়াও ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে। এর আগে আইসিসি বিভিন্ন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান এনকাউন্টার টুর্নামেন্টের শুরুর দিকে রেখেছে। তাতে টুর্নামেন্ট জমে গিয়েছে। তবে এবার টুর্নামেন্ট শুরুর ১৫ দিন পর ম্যাচ রাখা হয়েছে।
১৯৯২ সালে যেভাবে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হয়েছিল, এবারও সেইভাবেই আইসিসি এই টুর্নামেন্ট খেলাবে। সেখানে সব দলের সঙ্গে সব দলের খেলা হবে।












Click it and Unblock the Notifications