জুটিতে লুটি, ধাওয়ান -পূজারার ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

দারুণ পারফরমেন্স টিম ইন্ডিয়ার। ধাওয়ানের দুরন্ত ব্যাটিং, সঙ্গী চেতেশ্বর পূজারা । 

গলে ধামাকা শুরু ভারতীয় দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ধাওয়ান ধামাকা ও পূজারার ধৈর্য্যশীল ইনিংসের দৌলতে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৯৯। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

গলের ব্যাটিং প্যারাডাইসে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন শিখর ধাওয়ান। অন্য ওপেনার অভিনব মুকুন্দ মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে আর কোনও ভুল করেননি শিখর ধাওয়ান। এদিন জীবনের পঞ্চম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন শিখর ধওয়ান। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই শিখরের ঝুলিতে যোগ হয় শতরান। ছয় , চারে সাজানো শিখরের অনবদ্য ইনিংসে ভর করে অনেকটাই এগিয়ে যায় ভারতের স্কোর। ইনিংসের প্রথমের দিকে শিখর ধওয়ানের ক্যাচ স্লিপে ফেলে দেন গুণরত্নে। তারপর আর ফিরে তাকাননি কেউই। মাত্র ১৬৮ বলে ১৯০ রান করেন তিনি। একটুর জন্য দ্বিশতরান মিস করেন তিনি। এদিনের ধাওয়ানের ইনিংস ৩১ টি চার দিয়ে সাজানো।

জুটিতে লুটি, ধাওয়ান -পূজারার ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

অথচ প্রথমে শ্রীলঙ্কা সফরে দলেই ছিলেন না শিখর ধাওয়ান। মুরলী বিজয় ফিট না হওয়ায় ১৫ জনের দলে জায়গা করে নেন ধাওয়ান। অন্যদিকে প্রথম টেস্ট শুরুর আগে কে এল রাহুল জ্বরে পড়ায় প্রথম একাদশে জায়গা করে নেন শিখর ধাওয়ান। সুযোগটা কাজে লাগাতে ভোলেননি এই ধামাকা পারফরমার।

ধাওয়ান ধামাকার পাশাপাশি দলের স্কোরকে সাবলীল ভাবে এগিয়ে নিয়ে যান চেতেশ্বর পূজারা। ২৪৭ বলে ১৪৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। শিখরের ধামাকার উল্টোদিকে দায়িত্বশীলভাবে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। এদিন অবশ্য ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। নুয়ান প্রদীপের বলে মাত্র ৩ রানেই আউট হয়ে যান তিনি। এদিন নুয়ান প্রদীপই শ্রীলঙ্কার সফলতম বোলার। ভারতীয় ব্রিগেডের তিনটি উইকেটই নিয়েছেন এই প্রদীপ। দিনের শেষে পূজারার সঙ্গে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন অজিঙ্ক রাহানে।

জুটিতে লুটি, ধাওয়ান -পূজারার ব্যাটে শ্রীলঙ্কার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

প্রথম দিনের শেষে ৩৯৯ রানের বড় স্কোর খাড়া করেছে ভারতীয় দল। মাত্র ৩ উইকেট হারিয়েছে। ভারতীয় দলের লক্ষ্য দ্বিতীয় দিন খুব দ্রুত স্কোরটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এর আগে অনি কুম্বলের আমলে টেস্ট র তালিকায় শীর্ষে ছিল ভারত, সেই জায়গাটা কোহলির-শাস্ত্রীর টিম ধরে রাখতে পারে কি না সেদিকেই নজর ক্রিকেট বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+