মধ্যাহ্নভোজ পর্যন্তও হারের ভয় কাটেনি শ্রীলঙ্কার
কলম্বো টেস্টে চতুর্থ দিনের শুরুটা ভাল করলেও মধ্যাহ্নভোজের আগেই দুটি উইকেট খোয়াতে হল শ্রীলঙ্কাকে। আপাতত হার বাঁচানোই লক্ষ্য শ্রীলঙ্কার।
চতুর্থ দিনে শুরুটা ভাল করলেও এখনও হার বাঁচানোর লড়াই চালিয়া যাচ্ছে শ্রীলঙ্কা। কলম্বো টেস্টের চতুর্থে দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের স্কোর ৩০২ রান। এখনও ভারতের প্রথম ইনিংসের পাহাড়প্রমাণ স্কোরের থেকে পিছিয়ে ১৩৭ রানে। ফলে চতুর্থ দিনেও অ্যাডভান্টেজ ভারত বলাই যায়।

চতুর্থ দিনে শুরুটা মন্দ করেনি শ্রীলঙ্কা। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তাদের বেশিক্ষণ নিশ্চিন্তে থাকতে দেননি। পুষ্পকুমারা ও চান্ডিমালের উইকেট খুইয়ে নড়বড়ে হয়ে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। করুনারত্নে ও ম্যাথিউজই দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Great session of play. 2 wickets & a centurion followed up by resistance from Angelo Mathews. An exciting 2nd session coming up <a href="https://twitter.com/hashtag/SLvIND?src=hash">#SLvIND</a> <a href="https://t.co/jSKdzrPJCQ">pic.twitter.com/jSKdzrPJCQ</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/894087327408046084">August 6, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এখন পরিস্থিতি যা তাতে ভারতের প্রথম ইনিংসকে টপকে যাওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা । ভারতেও লক্ষ্য আজকের মধ্যেই সিংহলিদের বান্ডিল করে দেওয়া, যাতে কোহলিদের আর দ্বিতীয় ইনিংসে খেলতেই না হয়।












Click it and Unblock the Notifications