দুই বোলারের যুগলবন্দিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেল ভারত
দুই বোলারের যুগলবন্দিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেল ভারত
জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপর শুরু করল ভারত। দুই বোলার ভিকি ওস্তওয়াল এবং রাজ বাওয়া'র যুগলবন্দিতে দক্ষিণ আফ্রিকা'কে ৪৫ রানে পরাজিত করল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ভারতের হয়ে মাত্র ২৮ রান খরচ করে এই ম্যাচে পাঁচটি উইকেট নেন ভিকি। অপর দিকে, রাজ বাওয়ার সংগ্রহ চার উইকেট। অবশিষ্ট এক উইকেট পান রাজবর্ধন হাঙ্গারগেকর।

এ দিন ভারতের ২৩২ রানের জবাবে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল গুটিয়ে যায় ১৮৭ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন দেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়া অধিনায়ক জর্জ ভান হির্ডেন করেন ৩৬ রান। এই দুই ব্যাটসম্যান এবং ওপেনার ভ্যালেন্টাইন কিটিমে (২৫) ছাড়া দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। যে রান টার্গেট দিয়েছিল ভারত তা ৫০ ওভারের ম্যাচে তাড়া করতে নেমে খুব বড় শট খেলার প্রয়োজন পড়ে না। উইকেট বাঁচিয়ে খেললেজেতার রান এমনিই উঠে আসে। সহজ সেই পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান বড় শট খেলার দিকে বেশি ফোকাস করেন। আর এতেই সুবিধা হয় ভারতের।
𝐀𝐥𝐥 𝐎𝐯𝐞𝐫: A winning start to India U19's World Cup campaign as they beat SA U19 by 45 runs.
— BCCI (@BCCI) January 15, 2022
Vicky Ostwal takes 𝟱-𝟮𝟴 while Raj Bawa takes 4-47🙌🏾
Details - https://t.co/WTnMdNWmzS#U19CWC #BoysInBlue #INDvSA pic.twitter.com/1dovovzbVU
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বোলিং অন্যতম সেরা। প্রোটিয়া ব্যাটসম্যানদের তাড়াহুড়োর সুযোগ কাজে লাগিয়ে ভারতকে টুর্নামেন্টের প্রথম জয় এনে দিতে ভুল করেনি রাজ-ভিকি'রা।
শনিবার প্রথমে ব্যাটিং করে মাত্র ২৩২ রান তোলে ভারত। অধিনায়ক ইয়াশ ঢুল (৮২), শেখ রশিদ (৩১) এবং কুশল তাম্বে (৩৫) ছাড়া ভারতের কোনও ব্যাটসম্যান ঠিক মতো রান পাননি। অভিজ্ঞতার কারণই ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার মূলে ছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হলেও, প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নার্ভ ধরে রাখতে পারেননি অনেকেই। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে যেখানে পিচ মূলত বোলিং ফ্রেন্ডলি হয় সেখানে ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনের ফলে পুরো পঞ্চশ ওভারও খেলতে পারেনি ভারতীয় দল। মাত্র ৪৬.৫ ওভারেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে এই ম্যাচে তিনটি উইকেট নেন ম্যাথু বোস্ট। দু'টি উইকেট পান আফিউ এনইয়ান্ডা এবং দেওয়ান্ড ব্রেভিস। একটি করে উইকেট নেন লিয়াম অল্ডার এবং মিকি কপল্যান্ড।












Click it and Unblock the Notifications