বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের ভারতের দল সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ঘোষিত হল ভারতের দল, সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার
বুধবার রাত্রে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য রিভাইসড ঘোষিত হল ভারতীয় দল। হাঁটুর চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি রবীন্দ্র জাডেজা। তাই এই সিরিজে খেলা হচ্ছে না তাঁর। চোট সম্পূর্ণ কাটিয়ে উঠতে না পারায় বাইরেই থাকছেন এই অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজার পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন বাংলার অলরাউন্ডার শাহবজ আহমেদ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় শাহবাজের। জাডেজার পাশাপাশি চোট পেয়ে ছিটকে গিয়েছেন যশ দয়াল। তরুণ ফাস্ট বোলার কুলদীপ সেনকে দয়ালের পরিবর্তন হিসেবে দলে নিয়েছে বিসিসিআই। বিসিসিআই-এর প্রেস রিলিজে বলা হয়েছে পিঠের নিচের দিকে চোট রয়েছে দয়ালের এবং রবীন্দ্র জাডেজা এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয় কুলদীপ এবং শাহবাজকে। তবে, নিউজিল্যান্ডের পরিবর্তে তারা এখ দলের সঙ্গে বাংলাদেশে যাবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে কোনও রিপ্লেসমেন্টের নাম ঘোষণা করেনি বিসিসিআই।
এ দিন এরই সঙ্গে ভারতীয় 'এ' দলও ঘোষণা করেন নির্বাচকরা। বাংলাদেশ 'এ'-এর বিরুদ্ধে দু'টি চার দিনের ম্যাচের জন্য ভারতীয় 'এ' দল ঘোষণা করা হয়েছে। প্রথম চার দিনের ম্যাচটি খেলা হবে ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর এবং দ্বিতীয় চার দিনের ম্যাচটি খেলা হবে ৬ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড:
শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (সহ অধিনায়ক এবং উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহালা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, দীপক চাহার, উমরান মালিক
বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়স আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন
বাংলাদেশ 'এ'-এর বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচের জন্য ভারতীয় 'এ' স্কোয়াড:
অভিমূন্য ঈশ্বরণ (অধিনায়ক), রোহন কুন্নুমাল, যশস্বী জসওয়াল, যশ ঢুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নভদীপ সাইনি, অতিত শেঠ
বাংলাদেশ 'এ'-এর সিরিজের দ্বিতীয় ম্যাচে জন্য ভারতীয় 'এ' স্কোয়াড:
অভিমূন্য ঈশ্বরণ (অধিনায়ক), রোহন কুন্নুমাল, যশস্বী জসওয়াল, যশ ঢুল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব (উইকেটরক্ষক), সৌরভ কুমার, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নভদীপ সাইনি, অতিত শেঠ, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, কে এস ভরত (উইকেটরক্ষক)












Click it and Unblock the Notifications