AUS vs IND: নিউজিল্যান্ড সিরিজের মধ্যেই বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা! প্রকাশ্যে এল দিনক্ষণ
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলছে ভারত, কিন্তু কিউয়ি সিরিজের মধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে। আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়ায় কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। মেগা এই সিরিজের জন্য কবে ভারতীয় দল ঘোষণা হবে? সেই দিনক্ষণ এবার প্রকাশ্যে এল।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলের কাছেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক চিন্তাভাবনা করেই এই সিরিজের জন্য দল বেছে নিতে চাইছেন অজিত আগারকরের নেতৃ্ত্বাধীন নির্বাচক কমিটি। মনে করা হচ্ছে এই সিরিজে তৃতীয় একজন ওপেনারকে রাখা হতে পারে, এই ক্ষেত্রে লড়াই মূলত ঋতুরাজ এবং ঈশ্বরণের মধ্যেই হবে।

অর্থ্যাত নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট শুরু হওয়ার আগেই পরের সিরিজের জন্য দল ঘোষণা হতে পারে। এই সিরিজের আগে ভারতীয় এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় মূল দল। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে সেই ম্যাচ হবে।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করে ফের চর্চায় উঠে এসেছেন পূজারা। তাঁর নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি নীতীশ রেড্ডিও দলে চমক হতে পারেন। রবিবার টেস্ট ম্যাচ শেষে বেঙ্গালুরুর নেটে পুরোদমে বোলিং করেন শামি। তখন থেকেই শামিকে নিয়ে একটু হলেও আশার সঞ্চার হয়েছে। বর্ডার গাভাসকর ট্রফির আগে মহম্মদ শামিকে নিয়ে আশার আলো একটু হলেও দেখা যাচ্ছে।
ভারত গত এক দশক ধরে বিজিটি-তে আধিপত্য বিস্তার করছে। অস্ট্রেলিয়া সর্বশেষ এই ট্রফি জিতেছিল ২০১৪-১৫ সালে। শেষ দু'বার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া। ফলে, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে জোর টক্কর হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications