বাংলাদেশ টেস্টের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা, দলে ফিরলেন ঋদ্ধিমান
আজ মঙ্গলবার আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল ঘোষণা করল বিসিসিআই। চোট সারিয়ে বিরতির পর ফের দলে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের এইমুহূর্তের সবচেয়ে পছন্দের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : আজ মঙ্গলবার আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের দল ঘোষণা করল বিসিসিআই। চোট সারিয়ে বিরতির পর ফের দলে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের এইমুহূর্তের সবচেয়ে পছন্দের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা।
ঋদ্ধিমান ফিরে আসার সঙ্গে সঙ্গে ফের টেস্ট দল থেকে বাদ গেলেন পার্থিব পটেল। দলে ফিরে এসেছেন তামিলনাড়ুর ওপেনার অভিনব মুকুন্দ।

এদিন ১৬ জনের ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে। দল নির্বাচনের আগে জোর জল্পনা ছিল পার্থিব এবং ঋদ্ধিমান দুজনকেই ১৬ জনের দলে রাখা হতে পারে। যদিও ঋদ্ধিমান ফিরে আসায় টেস্ট স্কোয়াডের বাইরে রাখা হল পার্থিবকে।
এদিকে কে এল রাহুল এবং মুরলী বিজয়ের পাশাপাশি তৃতীয় ওপেনার হিসাবে দলে রাখা হয়েছে মুকুন্দকে। ২৭বছরের মুকুন্দ ৫ বছর পর ফের ভারতীয় দলে জায়গা পেলেন। ২০১১ সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচ খেলেছিলেন মুকুন্দ।
ইংল্য়ান্ডের ২টি টেস্ট থেকে বাদ পড়লেও আবার দলে ফিরেছেন আজিঙ্কা রাহানে। চোট সারিয়ে দলে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়াও।
ভারতীয় টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), আর আশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ, হার্দিক পাণ্ডিয়া












Click it and Unblock the Notifications