দ্বিতীয় টেস্ট : বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি, আগুন দিয়ে চলছে পিচ শুকোনোর কাজ

বেঙ্গালুরু, ১৩ নভেম্বর : চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ফেভারিট হিসাবে খেলতে নামছে বিরাট কোহলির ভারত। তবে আপাতত দক্ষিণ আফ্রিকা নয়, ভারতের পয়লা নম্বর বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

চেন্নাইয়ে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে বেঙ্গালুরুতে। কখনও একটানা ঝমঝম করে, কখনও ঝিরঝিরে, বৃষ্টি থামার লক্ষণই নেই। আকাশও সারাদিন কালো করে রয়েছে।

বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি, আগুন দিয়ে চলছে পিচ শুকোনোর কাজ

ফলে আগামিকাল শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরুর আগে রীতিমতো চিন্তায় চিন্নাস্বামীর কর্মকর্তারা। পিচকে শুকনো করতে নানা প্রয়াস চলছে। তার মধ্যেই একটা হল, আগুন জ্বালিয়ে পিচ শুকনো করা।

এর পাশাপাশি পিচের উপরে সামিয়ানা খাটিয়ে দেওয়া হয়েছে। কিচ কিউরেটর কে শ্রীরামের নেতৃত্বে উইকেট শুকনো করার কাজ চলছে জোরকদমে। এখন এই পিচ কীরকম আচরণ করে ম্যাচে সেটাই এখন দেখার।

বেঙ্গালুরুতে লাগাতার বৃষ্টি, আগুন দিয়ে চলছে পিচ শুকোনোর কাজ

প্রসঙ্গত, মোহালিতে প্রথম টেস্টে ভারত ১০৮ রানে জিতেছে। মূলত স্পিনারদের দাপটেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। সেই ব্যবধান কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+