বিরাটকে মাথায় রেখেই টিম ইন্ডিয়া বধের প্ল্যানিং প্রোটিয়া বাহিনীর,আত্মবিশ্বাস ভরসা ভারতের
শুক্রবার থেকে কেপটাউনে শুরু প্রথম টেস্ট। তার আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিল ভারত -দক্ষিণ আফ্রিকা দু দলই।
বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিরুদ্ধে নামার আগে সবরকমের প্রস্তুতি সেরে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। কখনো বিকেলে আবার কখনো সকালে অনুশীলন করছেন ফাফ ডুপ্লেসির ছেলেরা। কেপটাউনের নিউল্যান্ড স্টেডিয়ামে শুক্রবার শুরু প্রথম টেস্ট। ভারতীয় সময় দুপুর দুটো থেকে শুরু হবে ম্যাচ।
এদিকে ভারতীয় দলকে রীতিমতো সমীহ করছে প্রোটিয়া বাহিনী। তবে একা বিরাট কোহলিকে নিয়ে তাদের বিশেষ কোনও প্ল্যানিং আছে মানতে নারাজ অধিনায়ক ডুপ্লেসি। 'আমি দেখছি এটা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা লড়াই। এখানে কোনও বৈষম্য নেই। আমরা আলাদা করে বিরাটকে দেখছি না। বাকি ব্যাটসম্যানদের থেকে ও আলাদা কোনও সময় পায় না। কিন্তু ও খুব ভালো ক্রিকেটার, ওঁর পরিসংখ্যান সে কথা পরিষ্কারভাবে বলে দেয়। আমাদের কী প্ল্যান আছে আমি কখনই বলব না , তবে হ্যাঁ ওঁর ওপর চাপ রাখা হবে। '
নিয়মিত অনুশীলনেও ব্যস্ত থাকছে দক্ষিণআফ্রিকা। তারা ফিল্ডিং ড্রিল, নেটসেশন করে তারা। বৃহস্পতিবারের অনুশীলনে ক্রিস মরিসকে যেভাবে অ্যাকটিভ দেখা গেল তাতে এক অলরাউন্ডারর ও তিন জোরে বোলারের কম্বিনেশন প্রথম একাদশে থাকবে এমনটা মনে করে যেতেই পারে। তিনি পেসার হিসেবে রাবাদা, মর্কেল ও ফিলিন্ডারের খেলার সম্ভবনা সবচেয়ে বেশি। পিচে পেস বাউন্স থাকবে যাতে হোম অ্যাডভানটেজ পায় দক্ষিণ আফ্রিকা। তা ম্যাচের আগের দিনই বার্তা পাঠিয়ে দিয়েছেন ডুপ্লেসি।
1 day to go. Are you ready? #FreedomSeries #SAvIND pic.twitter.com/3WKss7R0c5
— BCCI (@BCCI) January 4, 2018
ভারতীয় পেসারদের মধ্যে এই মুহূ্র্তে সবচেয়ে ভালো ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে এই ধরণের পেস বাউন্স সম্পন্ন উইকেটে আগুন ঝরানোর সমূহ সম্ভবনা মহম্মদ শামির। এছাড়াও রয়েছে ইশান্ত শর্মা, উমেশ যাদব বুমরাহ রা। ভারতীয় দল অবশ্য ম্যাচের দিন সকালেই নিজেদের টিম কম্বিনেশন ঠিক করে নেবে। রবীন্দ্র জাদেজা অসুস্থ থাকায় তাঁর খেলার সম্ভবনা নেই। সেক্ষেত্র অলরাউন্ডার হিসেবে জায়গা করে নেবেন হার্দিক পান্ডিয়া।
শিখর ধাওয়ান চোট সারিয়ে ফিট ফলে তাঁর ওপেনিং স্লটে নামতে কোনও অসুবিধা নেই। এছাড়া মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, ঋদ্ধিমান সাহারা সকলেই প্রথম একাদশে থাকছেন। এদিকে অজিঙ্ক রাহানের চেয়ে রোহিত শর্মা সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম একাদশে স্থান পাওয়ার জন্য এগিয়ে রয়েছেন।
Click it and Unblock the Notifications