Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WI vs IND: ফ্লোরিডায় সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত রোহিত শর্মা, কুর্ণিশ জানালেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

WI vs IND: ফ্লোরিডায় সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত রোহিত শর্মা, কুর্ণিশ জানালেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচ ফ্লোরিডায় জেতায় এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। পঞ্চম ম্যাচ স্রেফ নিয়মরক্ষার। তবে, জিততে বদ্ধ পরিকর ভারত। চতুর্থ ম্যাচ জেতার ফলে ৩-১ ব্যবধানে সিরিজ ইতিমধ্যেই জিতে নেওয়ার পর ফ্লোরিডায় সমর্থকদের উন্মাদনার প্রশংসা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ফ্লোরিডায় ক্রিকেটের প্রতি সমর্থকদের ভালবাসা দেখে আপ্লুত রোহিত:

আমেরিকার মাটিতে ক্রিকেট একেবারেই জনপ্রিয় খেলা নয়। বেসবল, বাস্কেট বল বা ফুটবলকে (সকার) ঘিরে যে উন্মাদনা লক্ষ্য করা যায় জো বাইডেনের দেশে সেই একই উন্মাদনা একেবারেই দেখা যায় না ক্রিকেটকে ঘিরে। কিন্তু ধীরে ধীরে আমেরিকায় জনপ্রিয়তা পাচ্ছে ক্রিকেট। ক্রিকেটের প্রচারেই ফ্রোরিডায় আয়োজিত হচ্ছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই টি-২০ ম্যাচ। চটি-২০ সিরিজের চতুর্থ ম্যাচটি ফ্রোরিডায় ৫৯ রানে জেতে ভারত। এই মাঠে সমর্থকদের উন্মাদনা দেখে আপ্লুত ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় রোহিতকে।

রোহিতকে ঘিরে আবেগের বিস্ফোরণ ফ্লোরিডায়:

রোহিতকে ঘিরে আবেগের বিস্ফোরণ ফ্লোরিডায়:

সেন্ট্রাল ব্লোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ভারতীয় দলের সমর্থনে গ্যালারি ভরিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। ম্যাচের পুরোটা সময়ে ভারতীয় দলের সমর্থনে গলা ফাটাতে পাওয়া গিয়েছে ফ্লোরিডার প্রবাসী ভারতীয়দের। বিশেষ করে তাঁদের মাঠ ভরানোকে কুর্নিশ জানানোর সময়ে যে ভাবে রোহিত তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন কাছ থেকে কথা বলেছেন তাতে আপ্লুত ফ্লোরিডায় বসাবাসকারী ভারতীয়রা। আবেগের বিস্ফোরণ দেখা যায় রোহিত শর্মাকে ঘইরে বাউন্ডারি লাইনের বাইরে। সমর্থদরের সঙ্গে হাত মেলান কোহিত। তাঁর জন্য যেন ঝুঁকে পড়েছিল গোটা গ্যালারি। এই পুরো ঘটনাটির একটি ভিডিও শেয়ার করেছে বিসিসিআই।

সিরিজের শেষ টি-২০ থেকে ছিটকে গিয়েছেন হর্ষল প্যাটেল:

সিরিজের শেষ টি-২০ থেকে ছিটকে গিয়েছেন হর্ষল প্যাটেল:

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার হর্ষল প্যাটেল। চতুর্থ টি-২০-এর মাঝ পথেই বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় চতুর্থ এবং পঞ্চম টি-২০ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন হর্ষল প্যাটেল। চোটের কারণে ছিটকে গিয়েছেন আইপিএল-এ সারা জাগানো এই পেসার। রিবো পাওয়া চোট এখনও সেরে ওঠেনি তাঁর। উল্লেখ্য, টি-২০ সিরিজের একটি ম্যাচেও অংশ নেননি হর্ষল প্যাটেল। বিসিসিআই-এর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "রিবের চোট সম্পূর্ণ ভাবে কাটিয়ে উঠতে পারেননি হর্ষল প্যাটেল এবং এই কারণে পরবর্তী দুইটি টি-২০ ম্যাচ থেকে তিনি ছিটকে গিয়েছেন।"

টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:

টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স:

চলতি টি-২০ সিরিজে মাত্র একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে পরাজিত করে ভারতকে। তবে, ধারাবাহিকতার অভাব থাকা ক্যারিবিয়ান দলটি সাফল্যকে ধরে রাখতে পারেনি। প্রথম টি-২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে তারা পরাজিত হয় ৬৮ রানে। তৃতীয় এবং চতুর্থ ম্যাচে ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হয় যথাক্রমে ৭ উইকেটে এবং ৫৯ রানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+