স্পিন-পেসের যুগলবন্দি, রাঁচিতে ভারতের বিরুদ্ধে ১৬২ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা ফের ফলো-অনে

স্পিন-পেসের যুগলবন্দি, রাঁচিতে ভারতের বিরুদ্ধে ১৬২ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা ফের ফলো-অনে

আবারও জ্বলে উঠলেন ভারতীয় পেসাররা। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে যথাক্রমে ৩ ও ২ উইকেট নিলেন উমেশ যাদব ও মদম্মদ শামি। পাল্লা দিয়ে ম্যাচে জ্যোতি ছড়ালেন টিম ইন্ডিয়ার স্পিনাররাও। ভারতের হয়ে অভিষেক টেস্ট ম্যাচেই ২ উইকেট নিলেন বাঁ-হাতি শাহবাজ নাদিম। ২ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা।

ভারতের পাহাড়-প্রমাণ ৪৯৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৬২ রানে অল আউট হল দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রানে পিছিয়ে থাকা প্রোটিয়া শিবিরকে দ্বিতীয় ইনিংসে ফলো-অন করতে পাঠাল টিম ইন্ডিয়া।

স্পিন-পেসের যুগলবন্দি, রাঁচিতে ভারতের বিরুদ্ধে ১৬২ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা ফের ফলো-অনে

রোহিত শর্মার দ্বিশতরান ও অজিঙ্ক রাহানের শতরানের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচি টেস্টে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। রোহিত-রাহানের দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে মূল্যবান ৫১ রান।

ঝাড়খণ্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যদিও সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের (১০) উইকেট দ্রুত হারায়
টিম ইন্ডিয়া। ফার্স্ট ডাউন চেতেশ্বর পূজারা (০) ও বিরাট কোহলিও (১২) ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি। এরপর দলের দ্বিতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে ভারতের ইনিংস সামলান অজিঙ্ক রাহানে। ম্যাচে ধীরে ধীরে ভারতকে চালকের আসনে বসান দুই মুম্বইকর। চতু্র্থ উইকেটে দুই ব্যাটসম্যানের মধ্যে ২৬৭ রানের পার্টনারশিপ হয়। ১৯২ বলে ১১৫ রান করে আউট হন রাহানে। ২৫৫ বলে ২১২ রান করেন রোহিত।

গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট করতে নামা ভারতের অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার মধ্যে ৪৭ রানের পার্টনারশিপ হয়। ২৪ রান করে আউট হন ঋদ্ধি। ৫১ করেন জাদেজা। শেষের দিকে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ভারতের স্কোর পাঁচশোর কাছে নিয়ে যেতে সহায়তা করেন উমেশ যাদব (৩১)।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন ম্যাচে অভিষেক হওয়া বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে। ৩ উইকেট নেন কাগিসো রাবাডা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জুবের হামজা। জর্জ লিন্ডে ও টেম্বা বাভুমা যথাক্রমে ৩৭ ও ৩২ রান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+