ODI ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড ভারতের, শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ বাঁচাতে ব্যর্থ

একদিনের আন্তর্জাতিকে নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারত। নিউজিল্যান্ড সিরিজের আগেই কিউয়িদের গড়া নজির ভেঙে। আজ তিরুবনন্তপুরমে ভারত তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জিতল ৩১৭ রানে। যা ওডিআই ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৯১।

সবচেয়ে বড় জয়

সবচেয়ে বড় জয়

২০০৮ সালে আবেরডিনে আয়ারল্যান্ডকে ৪০৩ রানের টার্গেট দিয়ে নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ২৯০ রানে। সেটিই ছিল একদিনের আন্তর্জাতিকে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানে জয়। সেই নজির এদিন ভেঙে গেল ত্রিবান্দ্রমে। এর আগে ওডিআইয়ে ভারতের সবচেয়ে বড় জয়টি এসেছিল ২০০৭ সালে। পোর্ট অব স্পেনে বারমুডাকে ৪১৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। সেই ম্যাচ মেন ইন ব্লু জিতেছিল ২৫৭ রানে। ২০০৮ সালে করাচিতে হংকংকে ৩৭৫ রানের টার্গেট দেয় ভারত। সেবার জয় এসেছিল ২৫৬ রানে।

সিরাজ-শামির দাপটে শুরুতেই চাপে শ্রীলঙ্কা

সিরাজ-শামির দাপটে শুরুতেই চাপে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার হয়ে ফিল্ডিং করার সময় বিরাট কোহলির শট বাঁচাতে গিয়ে সজোরে একে অপরের গায়ে গিয়ে পড়েন জেফ্রি ভ্যান্ডারসে ও আশেন বান্দারা। তাঁদের স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। এই দুই ক্রিকেটার এদিন প্রথম একাদশে এসেছিলেন ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েল্লালাগের জায়গায়। পরিবর্ত হিসেবে আসা ওয়েল্লালাগে ব্যাট করলেও বান্দারার নাম ছিল শ্রীলঙ্কার স্কোরকার্ডে। তবে তিনি ব্যাট করতে নামতে পারেননি। ভারতীয় পেসারদের দাপটে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম উইকেট পড়েছিল দ্বিতীয় ওভারের পঞ্চম হলে, ৭ রানের মাথায়। ২২ রানে দ্বিতীয়, ৩১ রানে তৃতীয়, ৩৫ রানে চতুর্থ ও ৩৭ রানে পঞ্চম উইকেট পড়ে। ৩৯ রানে ষষ্ঠ, ৫০ রানে সপ্তম ও ৫১ রানের মাথায় পড়ে অষ্টম উইকেট। শ্রীলঙ্কা অষ্টম উইকেটটি হারায় ১৫.৪ ওভারে।

৭৩ রানেই শেষ

৭৩ রানেই শেষ

২১তম ওভারের শেষ বলে কাসুন রাজিথার বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন করেন মহম্মদ সিরাজ, আউট দেন জয়রামন মদনগোপাল। রিভিউ নেন রাজিথা। দেখা যায় বল তাঁর ব্যাটে লেগেছে। ফলে পঞ্চম উইকেটটি নিতে পারেননি সিরাজ। তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ১০ ওভার ১ মেডেন ৩২ রান ৪ উইকেট। শ্রীলঙ্কার নবম উইকেটটি তুলে নেন কুলদীপ যাদব। ১৯ বলে ৯ রান করে লাহিরু কুমারা বোল্ড হতেই নয়া ইতিহাস গড়ে ফেলে ভারত। ২২ ওভারে ৭৩ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়। বান্দারা ব্য়াট করতে নামতে না পারায় নবম উইকেটটি পড়ার সঙ্গে সঙ্গেই খেলায় যবনিকা পতন হয়।

ম্যাচ ও সিরিজ সেরা কোহলি

শ্রীলঙ্কার মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান পান। নুয়ানিদু ফার্নান্দো করেন ২৭ বলে ১৯, দাসুন শনাকা ২৬ বলে ১১ এবং কাসুন রাজিথা ১৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন। কুলদীপ যাদবের ৫ ওভারে ১টি মেডেন, তিনি ১৬ রান খরচ করে নেন ২টি উইকেট। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ভারত তুলেছিল ৫ উইকেটে ৩৯০। বিরাট কোহলি ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন। ৯৭ বলে ১১৬ রান করেন শুভমান গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+