সিরিজ জেতার লড়াইয়ে ক্লিক করল না ভারতের ব্যাটিং, ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দিলেন কোহলিরা
লিডসে শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দিল ভারত। এই ম্যাচে যে দল জিতবে তাঁরাই সিরিজ জিতবে। কারণ তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ রয়েছে।
লিডসে শেষ তথা তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডকে ২৫৭ রানের লক্ষ্য দিল ভারত। এই ম্যাচে যে দল জিতবে তাঁরাই সিরিজ জিতবে। কারণ তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ রয়েছে।

প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান শুরুটা ভালো করতে পারেননি। রোহিত ২ রানে ডেভিড উইলির বলে আউট হয়ে ফেরেন। ধাওয়ানকে সঙ্গে নিয়ে তিন নম্বরে নামা বিরাট কোহলি ইনিংস ধরেন। কোহলি ৭২ বলে ৭১ রান করেন। ধাওয়ান ৪৪ রান করেন ৪৯ বলে।
এই দুজনে আউট হওয়ার পরে মিডল অর্ডারে সেভাবে কেউ বড় ইনিংস খেলতে পারেনি। কেএল রাহুলের বদলে নামেন দীনেশ কার্তিক। তিনি ২২ বলে ২১ রান করেন। ধোনি ৬৬ বলে ৪২ রান করেন। সুরেশ রায়না ১ ও হার্দিক পান্ডিয়া ২১ রান করেন।
শেষদিকে ভুবনেশ্বর কুমার ৩৫ বলে ২১ ও শার্দুল ঠাকুর ১৩ বলে ২২ রান করেন। যার সুবাদে ভারত শেষ অবধি আড়াশো রানের গণ্ডী টপকে যায়। শেষ অবধি ৮ উইকেটে ২৫৬ রান তোলে।
ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩০ রানে ১ উইকেট, ডেভিড উইলি ৪০ রানে ৩ উইকেট ও আদিল রশিদ ৪৯ রানে ৩ উইকেট নেন।












Click it and Unblock the Notifications