লড়লেন কোহলি-ধোনি, ইংল্যান্ডকে ১৪৯ রানের লক্ষ্য দিল ভারত
২০ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৪৮ রানে থামে।
কার্ডিফে প্রথমে ব্যাট করে সুবিধা তুলতে পারল না ভারত। ইংল্যান্ড টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি। বোর্ডে ২০ রান উঠতে না উঠতেই ৩ উইকেট পড়ে যায়। রোহিত শর্মা ৫, শিখর ধাওয়ান ১০ ও কেএল রাহুল ৬ রানে আউট হন।

এরপরে চতুর্থ উইকেটে ব্যাটিং বিপর্যয় সামাল দেন সুরেশ রায়না ও বিরাট কোহলি। রায়না ২০ বলে ২৭ রান করেন। বিরাট কোহলি ৩৮ বলে ৪৭ রান করেন।
শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ২৪ বলে ৩২ রান ও হার্দিক পান্ডিয়া ১০ বলে ১২ রান করে দলকে ভদ্রস্থ রানে পৌঁছে দেন। ২০ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৪৮ রানে থামে।
ইংল্যান্ডের হয়ে ডেভিড উইলি, জেক বল, লিয়াম প্ল্যাঙ্কেট ও আদিল রশিদ একটি করে উইকেট পেয়েছেন। প্ল্যাঙ্কেট ও উইলি মাত্র ৪.২৫ রান দেন ওভার প্রতি।












Click it and Unblock the Notifications