ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট, সিরিজে সমতা ফিরিয়ে আনতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের টার্গেট রাখল ভারত

ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট, সিরিজে সমতা ফিরিয়ে আনতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের টার্গেট রাখল ভারত

টসে হেরেও দ্বিতীয় টি-২০ ম্যাচের শুরুটা দাপটের সঙ্গে করল ভারত। প্রথমে ব্যাটিং করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে তুলল ১৮৬ রান। দীর্ঘ দিন পর এই ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলেন বিরাট। সাতটি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন বিরাট, সিরিজে সমতা ফিরিয়ে আনতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৭ রানের টার্গেট রাখল ভারত

প্রথম ইনিংসের পর বিরাট কোহলি বলেছেন, "পজিটিভ ভাবে খেলার চেষ্টা করেছিলাম। কী শট খেলব ধরে খেলব কি না, সেই নিয়ে কোনও সংশয় ছিল না আমার মনে। শট আটকানোর চেষ্টা করিনি, যেই শটই খেলেছি সেটা সম্পূর্ণ করেছি, মনের মধ্যে কোনও দ্বিধা ছিল না। আমি গিয়ে শুধু পজিটিভ মাইন্ড সেট নিয়ে খেলেছি। যেটা আমার স্ট্রং পয়েন্ট সেটার উপরই নির্ভর করেছি। আমার মনে হয় যে রান বোর্ডে উঠেছে তা যথেষ্ট (ম্যাচ জেতার জন্য)।"

এ দিন বিরাট ছাড়াও রান পেয়েছেন ঋষভ পন্থ। ২৮ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন ঋষভ। বিরাটের মতোই সাতটি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এ ছাড়া ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ১৮ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রান করেন ভেঙ্কটেশ আইয়ার। তবে, এই ম্যাচে রান পাননি ভারতীয় দলের নতুন অধিনায়ক রোহিত শর্মা। ১৯ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। আইপিএল-এর মেগা নিলাম থেকে ঈশান কিষানকে দলে ফিরিয়ে আনতে ১৫.২৫ কোটি টাকা খরচ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু দ্বিতীয় টি-২০ ম্যাচে মুম্বইয়ের চিন্তা বাড়িয়ে ডাহা ফেল ঝাড়খন্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১০ বলে ২ রান করে ঈশান কিষান প্যাভিলিয়নে ফেরেন। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব করেছেন ৮ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত বোলিং করেছেন রোসটন চেজ। ক্যারিবিয়ান দলটির হয়ে এই ম্যাচে সর্বাধিক তিনটি উইকেট নিয়েছেন তিনি। তাঁর শিকার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। একটি করে উইকেট পেয়েছেন শেলডন কর্টরেল এবং রোমারিও শেফার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+