বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে বড় রান তুলল ভারত, অর্ধ-শতরান বিরাট-রাহুলের
বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে বড় রান তুলল ভারত, অর্ধ-শতরান বিরাট-রাহুলের
বাংলাদেশের বিরুদ্ধে সুপার ১২-এর গুরুিত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৮৪/৬ রান তুলল ভারত। চলতি বিশ্বকাপে এই প্রথম ছন্দে দেখা গেল কে এল রাহুলকে। বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডিলেডে আয়োজিত ম্যাচে অর্ধশতরান করেন ছন্দে হাতড়ে বেড়ানো রাহুল। শুরুর দিকে কিছুটা নার্ভাস দেখালেও ম্যাচ বাড়ার সঙ্গে সঙ্গে ছন্দ ফিরে পান।

কে এল রাহুলের ব্যাটিংয়ে বিগত তিনটি ম্যাচে যেমনটা নরবড়ে ভাব দেখা যাচ্ছিল তেমনটা দেখা যায়নি এ দিন বাংলাদেশের বিরুদ্ধে। প্রথম দুই ওভার পর থেকেই ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠতে থাকেন রাহুল। ইনিংসের প্রথম ছয়টি যে ভাবে মেরেছিলেন তাতেই বোঝা গিয়েছিল পুরনো টাচ হয়তো এই ম্যাচে দেখা যাবে রাহুলের ব্যাট থেকে, সেটাই হল। ৪টি ছয় এবং ৩টি চারের সৌজন্যে ৩২ বলে ৫০ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। তবে, তাঁর সঙ্গী রোহিত শর্মা। এ দিন রান পাননি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধ-শতরান করা ভারত অধিনায়ক এই ম্যাচে করেছেন মাত্র ২ রান।
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে মারাত্মক ফর্মে থাকা বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে পঞ্চাশোর্ধ রান করেছেন। ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন বিরাট। হঠাৎ করে ছন্দ ফিরে পাওয়া বিরাট ৪৪ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ৮টি চার এবং ১টি ছয় দিয়ে তিনি নিজের ইনিংস সাজিয়েছিলেন। অপর ইনফর্ম ব্যাটসম্যান সূর্যকুমার যাদব করেন ৩০ রান।
তবে, ভারতীয় দলের লোয়ার মিডল অর্ডার এই ম্যাচে প্রত্যাশিত খেলতে পারেনি। হার্দিক পাণ্ডিয়া আউট ৫ রানে, ৭ রানে রান আউট হন দীনেশ কার্তিক, দীপক হুডার জায়গায় দলে ফেরা অক্ষর প্যাটেলও করেছেন ৭ রান। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সব থেকে বেশি হতাশ করেছে দীনেশ কার্তিকে ব্যাট। কার্তিককে প্রথম পছন্দ রেখে দলের বাইরে রাখা হয়ছে ঋষভ পন্থকে।
শেষের দিকে যে পাঞ্চ হিটিং-এর আশা করা হয়েছিল কার্তিকের কাছে তা পূরণ করতে পারেননি বর্ষীয়ান উইকেটরক্ষক। বিরাটের সঙ্গে ১৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অশ্বিন। হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে এই ম্যাচে তিনটি উইকেট নেন, দুইটি উইকেট নেন শাকিব আল হাসান। এই ম্যাচে একমাত্র যে পরিবর্তনটি বাংলাদেশ করেছিল তা কাজে আসেনি বোলিং-এর ক্ষেত্রে। সৌম্য সরকারের জায়গায় খেলা শরিফুল ইসলাম ৪ ওভারে একটি উইকেটও পাননি বরং তিনি খরচ করেছেন ৫৭ রান।












Click it and Unblock the Notifications