চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত
চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে শুরুটা খারাপ করলেও দীনেশ কার্তিকের চওড়া ব্যাটের উপর ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই চালানোর মতো রান স্কোর বোর্ডে তুলল ভারত। নির্ধারিত ২০ ওভার ব্যাটং করে ৬ উইকেটের বিনিময়ে ভারতের রান ১৬৯। ২৭ বলে দুর্দান্ত ৫৫ রানের ইনিংস খেলেন কার্তিক। দুইটি ছয় এবং নয়টি চার নিজের গোটা ইনিংসে মেরেছেন কার্তিক।

দীনেশ কার্তিক ছাড়াও এ দিন ভারতের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। জাতীয় দলে দীর্ঘ সময় পর প্রত্যাবর্তন করে প্রায় প্রতি ম্যাচেই নিজের ঝলক দেখাচ্ছেন হার্দিক। বলে ৪৬ রানের ইনিংস তিনি খেলেছেন যা সাজানো ৩টি চার এবং সমান সংখ্যক ছয়ের মাধ্যমে।
দক্ষিণ আফ্রিকা সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা ঈশান কিষান ২৬ বলে ২৭ রান করেন। ভারতের হয়ে এই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড় (৫), শ্রেয়স আইয়ার (৪) এবং অধিনায়ক ঋষভ পন্থ (১৭)।
মূলত ঋতুরাজ এবং শ্রেয়সের উইকেট পর পর হারানোর কারণে ভারতীয় দল ইনিংসের প্রথমে চাপে পড়ে গিয়েছিল। তবে, দীনেশ কার্তিক এবং হার্দিক পান্ডিয়া হাল ধরার পর ম্যাচে ফিরে আসতে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে ঋষভ পন্থের দলকে। এই ম্যাচ হার মানে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে চলে যাবে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের হয়ে দুইটি উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি। একটি করে উইকেট পেয়েছেন মার্কো জেনসন, প্রিটরিয়াস, এনরিক নোকিয়া এবং কেশব মহারাজ।












Click it and Unblock the Notifications