বিধ্বংসী পাণ্ডিয়া, নির্ভরশীল বিরাটের উপর ভর করে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত

বিধ্বংসী পাণ্ডিয়া, নির্ভরশীল বিরাটের উপর ভর করে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত

টি ২০ বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের সামনে বড় রানের টার্গেট রাখল ভারত। হার্দিক পাণ্ডিয়ার বির্ধবংসী ইনিংস এবং বিরাট কোহলির দাপুটের ব্যাটিং-এর উপর ভর করে ২০ ওভার শেষে ভারতের রান ১৬৮/৬। এই দুই ব্যাটসম্যান মাতিয়ে রাখেন বৃহস্পতিবারের অ্যাডিলেড।

বিধ্বংসী পাণ্ডিয়া, নির্ভরশীল বিরাটের উপর ভর করে ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য রাখল ভারত

এ দিন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোহিত শর্মা তখনই জানিয়েছিলেন তাঁরা প্রথমে ব্যাটিং করার লক্ষ্যেই ছিলেন। ফলে টস হারলেও ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ভারতের বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া। ম্যাচের শুরুটা এ দিন যথারীতি খারাপ ছিল ভারতের। ৫ রানে আউট হন কে এল রাহুল। অধিনায়ক রোহিত শর্মা স্টার্ট পেলেও ইনিংসকে বড় রানের কনভার্ট করতে ব্যর্থ হয়েছেন। ২৭ রান করে আউট হন তিনি। এই অবস্থায় ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের উপর। তবে, সূর্যকেও এদি ফ্যাকাসে দেখায় ব্যাট হাতে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এই বিশ্বকাপে আউট হয়ে যান ১৪ রান করে। এমন অবস্থায় বিরাটের সঙ্গে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হার্দিক পাণ্ডিয়া নিজের কাঁধে তুলে নেন।

বিরাট কোহলি প্রত্যাশা মতোই এই ম্যাচেও বড় রান করেন। ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার এবং ১টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এ দিন আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে প্রথম ব্যাটম্যান হিসেবে ৪০০০ রান পূর্ণ করেন বিরাট কোহলি। তবে, বিরাটের রেকর্ড বা তাঁর অর্ধ-শতরানকে এই ম্যাচে ছাপিয়ে গিয়েছে হার্দিক পাণ্ডিয়ার মনে রাখার মতো ৩৩ বলে ৬৩ রানের ইনিংস। এই বিশ্বকাপে ব্যাট হাতে বিগত ম্যাচগুলিতে চেনা ছন্দে পাওয়া যাচ্ছিল না হার্দিককে। ছন্দে ফেরার জন্য হয়তো এই ম্যাচটিকেই বেছে নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ৪টি চার এবং ৫টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন হার্দিক। ইনিংসের শেষ বলে হিট উইকেট হন তিনি।

ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট পান চোট পাওয়া মার্ক উডের পরিবর্তে খেলা ক্রিস জর্ডান, একটি করে উইকেট পান ক্রিস ওকস এবং আদিল রশিদ। ভারতের ইনিংসের শেষে অশ্বিন ক্রিজে ছিলেন ০ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+