২০ ওভার শেষে ভারত তুলল ১৬৭, রোহিতের অর্ধ শতরান
২০ ওভার শেষে ভারত তুলল ১৬৭, রোহিতের অর্ধ শতরান
শুরুটা দুর্দান্ত করেও শেষ কয়েক ওভারে ওয়েস্ট ইন্ডিজের ভালো বোলিং-র সৌজন্যে দুশোর কাছে পৌঁছতে পারল না ভারতের স্কোর। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলল টিম কোহলি।

ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের শুরুটা দুর্দান্ত করেন ভারতের ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দুই ব্যাটসম্যানের মধ্যে ৬৭ রানের পার্টনারশিপ হয়। অষ্টম ওভারের শেষ বলে ব্যক্তিগত ২৩ রানের মাথায় কিমো পলের বলে বোল্ড হন ধাওয়ান।
তিন নম্বরে নামা ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতের টোটালে আরও ৪৮ রান যোগ করেন রোহিত। ৬৭ রান করে আউট হন শর্মা। ২৮ রান করে সাজঘরে ফিরে যান কোহলি। এরপর ব্যাট করতে নামা ঋষভ পন্থ (৪), মণীশ পাণ্ডে (৬), রবীন্দ্র জাদেজারা (৯) চালাতে গিয়ে আউট হন। শেষ বেলায় ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভারতীয় অল রাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২টি করে উইকেট নেন ওশেন থমাস ও শেলডন কোটরেল। একটি উইকেট নেন কিমো
পল।












Click it and Unblock the Notifications