কমেই বাজিমাত বিরাটের, হাসিম আমলাকেও পিছনে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহলি

ফের নজির গড়লেন বিরাট কোহলি, এবার ছুঁয়ে ফেললেন হাসিম আমলাকে। 

উল্কার গতিতে উত্থান বিরাট কোহলির। রোজই এক একটা নতুন মাইল স্টোন পেরিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক। বুধবার টি-টোয়েন্টিতেও দারুণ ইনিংস খেললেন বিরাট। ফের তৈরি হয়ে গেল নয়া নজির।

কমেই বাজিমাত বিরাটের, হাসিম আমলাকেও পিছনে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রান করে ফেললেন বিরাট কোহলি। এর আগে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার দখলে ছিল এই কৃতিত্ব। তিনি ৩৩৬ টি আন্তর্জাতিক ইনিংসে এই নজির গড়েছিলেন। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ৮২ রান করে ৩৩৩ টি ইনিংসেই টপকে গেলেন সেই মাইলস্টোন।

কমেই বাজিমাত বিরাটের, হাসিম আমলাকেও পিছনে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহলি

টেস্টে কোহলির ঝোলায় রয়েছে ৪৬৫৮ রান, একদিনের ক্রিকেটে রান ৮৫৮৭, এবং টি-টোয়েন্টি ক্রিকেটে রান ১৭৬৪। যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে বিরাটের গ্রাফ তাতে আর কত রেকর্ড গড়বেন তা সময়ই বলবে।
শুধু তাই নয় প্রথম ভারত অধিনায়ক হিসেবে কোনও দেশেরমাটিতে ৯-০ র ব্যবধানে ফিরল বিরাট কোহলির দল। অধিনায়ক হিসেবে পরপর চার ইনিংসে অর্ধ শতরান ঝোলায় ভরলেন বিরাট।

কমেই বাজিমাত বিরাটের, হাসিম আমলাকেও পিছনে ফেলে দিলেন ক্যাপ্টেন কোহলি

এর আগেই একদিনের ক্রিকেটে শতরানের পরিসংখ্যানে সনৎ জয়সূর্যকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। ছুঁয়ে ফেলেছেন রিকি পন্টিংকেও। এঁদের দু'জনেরই ঝোলায় শতরান ৩০ টি। এখন বিরাটের সামনে রয়েছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর।

বিরাটকে নিয়ে দারুণ উত্তেজিত ক্রিকেট মহল। ক্রিকেট দুনিয়ায় নিজের নাম কিংবদন্তী তালিকায় রাখতে পারবেন বিরাট এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+