হার্দিক ও নাতাশার রাজকীয় বিয়ে উদয়পুরে, ভারতের টি ২০ অধিনায়ককে নিয়ে কী বললেন চেতন?
হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের বিয়ের রাজকীয় অনুষ্ঠান উদয়পুরে। হার্দিকের ক্যাপ্টেন্সি প্রসঙ্গ উঠে এসেছে চেতন শর্মার স্টিং অপারেশনে।
সরকারিভাবে তাঁরা স্বামী-স্ত্রী ২০২০ সালের ৩১ মে থেকে। যদিও আজ ভ্যালেন্টাইন্স ডে-তে রাজস্থানের উদয়পুরে রাজকীয়ভাবে বিয়ের অনুষ্ঠান হলো হার্দিক পাণ্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের। খ্রিস্টান রীতি মেনে এদিন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব। তবে ভারতীয় দলের কেউ ছিলেন কিনা তা জানা যায়নি।

(ছবি- হার্দিক পাণ্ডিয়া ইনস্টাগ্রাম)
হার্দিকের চেয়ে বয়সে এক বছরের বড় নাতাশা। তিনি বলিউড অভিনেত্রী ও মডেল। ৩১ মে হার্দিক বিয়ে করেছিলেন নাতাশাকে। ২০২০ সালের জুলাইয়ে তাঁর পুত্রসন্তান অগস্ত্যর জন্ম। চোট সারিয়ে মাঠে ফিরে দুরন্ত ছন্দে হার্দিক পাণ্ডিয়া। দেশের টি ২০ অধিনায়কত্ব পেয়েছেন। কিন্তু চোট সারিয়ে মাঠে ফেরার লড়াইটা ছিল খুব কঠিন। সেই সময় তাঁর স্ত্রী-র অবদানের কথা সব সময় উল্লেখ করেন হার্দিক। গত বছর আইপিএলে নবাগত গুজরাত টাইটান্স হার্দিকের ক্যাপ্টেন্সিতে চ্যাম্পিয়ন হয়। এরপর হার্দিকের নেতৃত্বে ভারতের একের পর এক সাফল্য আসছে। হার্দিক ব্যাটে-বলে দলকে ভরসা দিচ্ছেন।
আইপিএল শুরু হতে মাস দেড়েক দেরি। ঘরোয়া অনুষ্ঠানে সরকারিভাবে বিয়ে সারলেও হার্দিকদের প্ল্যান ছিল রাজকীয় বিয়ের আসরের। আজ প্রেমের দিনে যা হলো উদয়পুরে। বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে মুম্বই বিমানবন্দরে সস্ত্রীক দেখা যায়। তবে তাঁরা হার্দিকের বিয়ের অনুষ্ঠানে হাজির থাকতে রওনা হচ্ছেন কিনা সেটা জানাতে চাননি কেউই। দুজন ভারতীয় টেস্ট দলেও রয়েছেন। শুক্রবার থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট শুরু দিল্লিতে।
হার্দিক ও নাতাশা সোশ্যাল মিডিয়ায় আজকের বিয়ের অনুষ্ঠানের কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, তিন বছর আগে শুরু করা সফর তাঁরা ভ্যালেন্টাইন্স ড-তে প্রেমের দ্বীপে সেলিব্রেট করেছেন। পরিবার ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানটি হওয়ায় তাঁরা দুজনেই খুবই উচ্ছ্বসিত। নাতাশা শান্তনু ও নিখিলের ডিজাইন করা সাদা গাউন পরেছিলেন। হার্দিকের পরনে ছিল স্য়ুট। ছবিগুলিতে দেখা গিয়েছে বাবার হাত ধরে বিয়ের অনুষ্ঠানে আসছেন নাতাশা। দুজনের চুম্বনরত ছবির পাশাপাশি একান্তেও তাঁদের দেখা গিয়েছে। লোকেশ রাহুল-সহ অনেক ভারতীয় ক্রিকেটার হার্দিক ও নাতাশাকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। এদিকে, এদিনই জি নিউজের স্টিং অপারেশনে ভারতের নির্বাচক প্রধান চেতন শর্মার তাঁর সঙ্গে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। তাঁরা দুজনেই চেতনের বাড়িতেও প্রায়ই যান। রোহিতের পর হার্দিকই ভারতের পরবর্তী অধিনায়ক যে হবেন, তাও চেতন ফাঁস করে দিয়েছেন স্টিং অপারেশনে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications