বিরাটের অপেক্ষায় থাকা রোহিত স্পষ্ট করলেন দল পরিচালনার পদ্ধতি, কারা থাকবেন ভারতের প্রথম একাদশে?

পাকিস্তানের কাছে ১০ উইকটে হারার পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়ই ভারতকে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়া ত্বরান্বিত করেছিল। তবে নতুন অধিনায়কের নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজে দাপট অব্যাহত রাখাই এখন ভারতের লক্ষ্য। টি ২০ বিশ্বকাপের রানার-আপদের গত বছর তাদের দেশে গিয়েই টি ২০ সিরিজে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এমনকী জয়পুরে একদিনের আন্তর্জাতিকে ভারতের বিরুদ্ধে একবারই মুখোমুখি হলেও সেটিতেও হেরেছিল নিউজিল্যান্ড। যদিও কালকের লড়াই রোহিত শর্মাদের কাছে খুব সহজ নাও হতে পারে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়।

অভিষেকের অপেক্ষায় যাঁরা

বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটাররা নেই। শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহালরা কামব্যাক করছেন। আইপিএল ও সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে সফল অনেকেই জায়গা পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে ভাবা হচ্ছে। অনুশীলনে তাঁর দিকে বিশেষ নজর দিতে দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। আইয়ারের সঙ্গে কালকের ম্যাচে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হতে পারে আবেশ খানেরও। তবে রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড় আজ প্রথম একাদশ নিয়ে কোনও ইঙ্গিত দেননি।

গুরুত্ব সকলকেই

ভারতের টি ২০ দলের অধিনায়কত্ব এবার পাকাপাকিভাবে এসেছে রোহিতের হাতে। তিনি বলেন, প্রত্যেককে গ্রুপ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোলিং অলরাউন্ডারের গুরুত্ব সম্পর্কে আমি ওয়াকিবহাল, তবে শুধু একটা জায়গার দিকে নজর রাখলে কাজের কাজ বিশেষ হবে না। ভারতীয় দলে থাকা ক্রিকেটারদের কে কোন জায়গায় খেলে কার্যকরী দল গঠনে সুবিধা করে দিতে পারেন সেটার দিকেই নজর দিতে চাই। ফলে এক বা দুজনের দিকে নজর রাখলে শুধু হবে না। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে যাঁরা খেলেছেন, যাঁরা এখন কোনও ম্যাচ খেলছেন না, প্রত্যেকের পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজন অনুযায়ী যোগ্যদের সুযোগ দিলেই সফল দল গড়ে তোলা যাবে বলে নিশ্চিত রোহিত।

বড় রানের রণকৌশল

বড় রানের রণকৌশল

মাঝের ওভারগুলিতে বেশি রান তোলা টি ২০ ফরম্যাটে খুব দরকারি বিষয়। তা নিশ্চিত করার জন্য রোহিত মনে করেন তাঁর এবং লোকেশ রাহুলের ওপেনিংয়ে ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভালো শুরু হলে মিডল অর্ডারের ব্যাটাররা মাঝের ওভারগুলিতে বড় রান তুলতে সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপাতে পারবেন। টি ২০ বিশ্বকাপে ব্যর্থতা ভুলে অন্য সিরিজের সাফল্য মাথায় রেখেই নতুনভাবে নিউজিল্যান্ড সিরিজে নামতে চাইছে ভারত। তারই মধ্যে বিরাট কোহলির টি ২০ থেকে অবসর নিয়ে চলতে থাকা জল্পনা উড়িয়ে রোহিত বলেন, বিরাট যে ভূমিকা পালন করেন তাতে কোনও পরিবর্তনই হবে না। তাঁর অভিজ্ঞতা, তাঁর ব্যাটিং দলকে শক্তিশালী করবে। ফলে তিনি দলে ফিরলে আমাদের শক্তি বাড়বে নিশ্চিতভাবেই।

জল্পনায় একাদশ

ভারতের প্রথম একাদশে কাল কী পরিবর্তন হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। ঈশান কিষাণকে তিনে নামানোর পরিকল্পনা রয়েছে। ভারত তিন স্পিনার নিয়ে নামতে পারে। মহম্মদ সিরাজ খেলবেন। ভুবনেশ্বর কুমার ও আবেশ খানের মধ্যে কে সিরাজের সঙ্গী হন সেদিকে নজর থাকবে। ভুবি আইপিএলের পর টি ২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন না। ফলে হর্ষল প্যাটেল, আবেশ খানরা যখন রয়েছেন তখন তাঁদের দেখে নেওয়া হতে পারে নিউজিল্যান্ড সিরিজে। ঋতুরাজ গায়কোয়াড়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। শ্রেয়স আইয়ারের সঙ্গে লড়াই ভেঙ্কটেশ আইয়ারের। কিষাণকে বাইরে রাখলে আবার শ্রেয়স ও ভেঙ্কটেশ দুজনেই খেলতে পারেন। স্পিন দিয়ে নিউজিল্যান্ডকে বেসামাল করতে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে একসঙ্গে খেলানোর সম্ভাবনা প্রবল। সিরিজের প্রথম দুটি ম্যাচে জিতে গেলে তৃতীয় ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে সুবিধা হবে ভারতের।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিষাণ বা ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার বা ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার বা আবেশ খান, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+