ওভাল টেস্টে ভারতীয় শিবিরে করোনার থাবা! বিরাটরা মাঠে কোচ শাস্ত্রী-সহ চারজনকে ছাড়াই
ওভাল টেস্ট চলাকালীন ভারতীয় শিবিরে হঠাৎ উদ্বেগ আর উৎকণ্ঠা। গতকাল ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রীর ল্যাটেরাল ফ্লো টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তাতেই ওভাল টেস্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়। যদিও টেস্টের চতুর্থ দিন খেলতে নামার আগে ভারতীয় দলের সব ক্রিকেটারের দুবার ল্যাটেরাল ফ্লো টেস্ট পরীক্ষা হয়। তাতে কারও রিপোর্ট পজিটিভ না আসায় কিছুটা স্বস্তি মেলে।

তবে স্বাভাবিকভাবেই ভারতীয় দলের সঙ্গে আজ মাঠে আসতে পারেননি হেড কোচ রবি শাস্ত্রী। তিনি হোটেলের ঘরে আইসোলেশনে রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নীতিন প্যাটেলকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের সকলেরই এবার আরটি-পিসিআর পরীক্ষা হবে। সেই রিপোর্টের উপরই নির্ভর করবে এই চারজনের গতিবিধি। মেডিক্যাল টিম সবুজ সঙ্কেত না দেওয়া অবধি সকলেই হোটেল রুমে আইসোলেশনে থাকবেন।
Indian head coach Ravi Shastri has tested positive for COVID-19 and will be kept under isolation along with three other members of the coaching staff.
— ICC (@ICC) September 5, 2021
More details 👇https://t.co/PayLeMSSEo
ভারতীয় দলের ক্রিকেটারদের গতকাল রাতের পর আজ সকালেও ল্যাটেরাল ফ্লো টেস্ট হয়। তাঁদের সকলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় সকলকেই মাঠে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট খেলতে মঙ্গলবারই ভারতীয় দলের ম্যাঞ্চেস্টার যাওয়ার কথা। রবি শাস্ত্রী সত্যিই করোনা আক্রান্ত কিনা তা স্পষ্ট হবে আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট এলেই। শাস্ত্রী ও তাঁর সংস্পর্শে আসা যাঁরা আইসোলেশনে রয়েছেন তাঁদের রিপোর্ট পজিটিভ এলে বাধ্যতামূলকভাবে ১০ দিনের রুম আইসোলেশনে থাকতে হবে। দু-দুটি আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে তবেই তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
For paving the way 😊
— BCCI (@BCCI) September 5, 2021
For being a constant guiding light 👍
To all the Teachers in our lives 🤗#HappyTeachersDay 🙏 pic.twitter.com/JU9kHsTYei
যে প্রাথমিক পরীক্ষায় শাস্ত্রী করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তা হল কার্যত সেল্ফ টেস্ট কিট। ভারতীয় দলের প্রত্যেককেই তা দেওয়া হয়েছে। এর রিপোর্ট সব সময়ই সঠিক আসে সেটাও নয়। নিশ্চিত হতে তাই আরটি-পিসিআর টেস্টেরই ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় দল যখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ছুটিতে ছিল তখনই ঋষভ পন্থের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেন পন্থ। কিন্তু সেই সময় থেকে পন্থের ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন ল্যাটেরাল ফ্লো টেস্ট হচ্ছে ভারতীয় দলের সকলের, যা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চতুর্থ টেস্ট শুরুর আগে টিম হোটেলে রবি শাস্ত্রী বই প্রকাশ অনুষ্ঠান ছিল। সেখানে অনেক বহিরাগত অতিথি এসেছিলেন। সেখান থেকে শাস্ত্রীর সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। বহিরাগত অতিথিরা শাস্ত্রীর কাছাকাছিও ছিলেন। এবার তাঁদেরও বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার ভরত অরুণকে আইসোলেশনে থাকতে হচ্ছে। ভারতীয় দলের থ্রোডাউন স্পেশালিস্ট তথা ম্যাসিওর দয়ানন্দ গরানির করোনা ধরা পড়েছিল। ভরত অরুণ, ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরনদের তখন আইসোলেশনে থাকতে হয়েছিল।












Click it and Unblock the Notifications