পুনে টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন


 বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলি ব্রিগেড।

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলি ব্রিগেড। এই অবস্থায় দ্বিতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হতে পারে, সেদিকে নজর ফেরানো যাক।

ওপেনে রোহিত-মায়াঙ্ক

ওপেনে রোহিত-মায়াঙ্ক

কেএল রাহুলকে বাদ দিয়ে ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে রোহিত শর্মাকে ইনিংস ওপেন করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে দুই খেলোয়াড়ের মধ্যে ৩১৭ রানের পার্টনারশিপ হয়। ১৭৬ রানে আউট হন হিটম্যান। দ্বিশতরান করেন মায়াঙ্ক। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও শতরান করেন রোহিত। সুপার ডুপার হিট রোহিত-মায়াঙ্ক জুটিকেই পুনেতে ভারতীয় ইনিংস শুরু করতে দেখা যাবে।

 চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে ভারতকে চালকের আসনে বসান ফার্স্ট ডাউন চেতেশ্বর পূজারা। ভাইজাক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮১ রান করা পূজারা পুনে ম্যাচে ন্যাচারাল চয়েজ।

অধিনায়ক বিরাট কোহলি

অধিনায়ক বিরাট কোহলি

আইসিসি-র সদ্য প্রকাশিত ক্রম তালিকার দুই নম্বর স্থানে বিরাজমান ভারত অধিনায়ক বিরাট কোহলি, পুনে ম্যাচে গেম চেঞ্জার হয়ে উঠতে পারেন।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

পুনে ম্যাচেও পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। তাঁর ওপরই নির্ভরশীল টিম ইন্ডিয়ার মিডিল অর্ডার।

হনুমা বিহারী

হনুমা বিহারী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে শতরান পাওয়া হনুমা বিহারীকে ভারতীয় দলের মিডিল অর্ডারের অন্যতম স্তম্ভ ভাবা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুনে টেস্টেও তাঁকে ছয় নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা

টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি, তরুণ ঋষভ পন্থের থেকে টেস্টে ঋদ্ধিমান সাহাকেই উইকেটরক্ষক হিসেবে এগিয়ে রাখছেন। তাই পুনে টেস্টেও ভারতীয় দলে বাংলার এই ক্রিকেটারের থাকার সম্ভাবনা প্রবল।

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

ভাইজাক টেস্টে ব্যাট ও বল হাতে কামাল দেখানো রবীন্দ্র জাদেজা পুনেতেও ভারতীয় দলের প্রথম একাদশে থাকবে বলেই আশা করা যায়।

রবীচন্দ্রন অশ্বিন

রবীচন্দ্রন অশ্বিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে আট উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। দ্রুততম বোলার হিসেবে ৩৫০ উইকেটের মালিক হয়ে ধরে ফেলেন শ্রীলঙ্কান স্পিন লেজেন্ড মুথাইয়া মুলীধরনকে। পুনে টেস্টে তাঁকে রেখেই দল সাজাবেন বিরাট কোহলিরা।

 ইশান্ত শর্মা

ইশান্ত শর্মা

ভাইজাকের স্পিন সহায়ক উইকেটেও প্রথম ইনিংসে এক উইকেট নেন পেসার ইশান্ত শর্মা। তাই পুনে টেস্ট ম্যাচেও ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে।

মহম্মদ শামি

মহম্মদ শামি

ভাইজাক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। তাঁর লেথাল স্পেলে মুগ্ধ বিশ্ব।

হয়তো উমেশ যাদব

হয়তো উমেশ যাদব

পুনের উইকেট পেস সহায়ক হওয়ায় দ্বিতীয় টেস্টে দলে ব্যাটসম্যানের সংখ্যা কমিয়ে প্রথম একাদশে উমেশ যাদবকে নেওয়া হলেও হতে পারে বলেও মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+