Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে যাবে ভারতীয় দল? বড় আপডেট দিল বিসিসিআই
নতুন বছরের শুরুতেই চ্যাম্পিয়্ন্স ট্রফি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেত পাকিস্তানে যাবে ভারতীয় দল? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। দিল্লি-ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটের ২২ গজেও। দীর্ঘদিন ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এই পরিস্থিতিতে ভারত আদৌও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার জন্য ওয়াঘার ওপারে যাবে কিনা তা নিয়ে চলছে প্রবল চর্চা। এরইমধ্যে বড় আপডেট দিল বিসিসিআই।
কানপুরে চলছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। চতুর্থ দিনে গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের পাকিস্তান সফরের সম্ভাবনা প্রসঙ্গে মুখ খুলেছেন।

এখানেই থেমে না শুক্লা আরও বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকার যে সিদ্ধান্ত নেবে বিসিসিআই সেটাই মেনে চলবে।' অর্থ্যাত বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে সরকারের কোর্টেই বল পাঠাল। এখন কেন্দ্রের বিজেপি সরকারের উপরই রোহিত বিরাটদের পাক সফর নির্ভর করছে।
২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি।
২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। ২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে বিসিসিআইল। দুই দেশ শেষবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ২০১২ সালে। ভারতেই আয়োজিত হয়েছিল একদিনের ও টি-২০ সিরিজ।
এরআগে ২০২৩ সালে এশিয়া কাপও পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু ভারতের আপত্তিতে সেই টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করে। ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কাতে হয়েছিল। এবারও পাকিস্তানে টুর্নামেন্ট হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট হতে পারে বা ভারতের ম্যাচগুলি হতে পারে।
ইতিমধ্যেই আইসিসির পক্ষ থেকে পাকিস্তানের স্টেডিয়ামগুলি পরিদর্শন করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের একটি সম্ভাব্য ভেন্যু তৈরি করেছে পিসিবি। তাতে ৭ ম্যাচ লাহোরে, তিনটি করাচিতে এবং ৫টি রাওয়ালপিন্ডিতে রেখেছে পিসিবি।












Click it and Unblock the Notifications