বিরাট কোহলি মনোবল বাড়িয়েছেন ভারতের, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের আগে দিলেন কী পরামর্শ? জানালেন যশ
আজ ভারতীয় সময় সন্ধ্যায় শুরু আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। খেলাটি হবে অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। পঞ্চমবার খেতাব জয়ের লক্ষ্যে নামছে ভারত, প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে দুই দলই অপরাজেয়। ইংল্যান্ডকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়কোচিত শতরানকারী যশ ধুল।

ফাইনালের সফর
ভারত এর আগে যে চারটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেতাব জিতেছে তার তিনটিতেই দিল্লির ক্রিকেটার ভারত অধিনায়ক ছিলেন। বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদের পাশে নিজের নামটি যশ ধুল দেশকে বিশ্বকাপ জেতানোর পর লেখাতে পারবেন কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই। দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়ে ভারত এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। আয়ারল্যান্ডকে ১৭৪ ও উগান্ডাকে ৩২৬ রানে পরাস্ত করে গ্রুপশীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় করোনা-বিধ্বস্ত ভারতীয় দল। কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে ভারত হারায় ৫ উইকেটে। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ৯৬ রানে।
|
মনোবল তুঙ্গে
২০১৮ সালে শেষবার ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ-র নেতৃত্বে। টানা চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। যশ ধুল ফাইনালকে একটি ম্যাচের মতো করেই দেখছেন। তাঁর দাবি, দলের মনোবল তুঙ্গে, সকলেই বিশ্বকাপ ফাইনাল খেলতে মুখিয়ে রয়েছেন। এটা অবশ্যই একটা বিশ্বকাপ ফাইনাল, কিন্তু একটা ক্রিকেট ম্যাচই। ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নামব। ক্রিকেটের প্রাথমিক পাঠগুলি সঠিক যাতে থাকে সেদিকে নজর থাকবে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলির বাস্তবায়ন ঘটানো।
|
বিরাট উদ্বুদ্ধ
ফাইনালের আগে গোটা ভারতীয় দলকে পেপ টকে উদ্বুদ্ধ করেন বিরাট কোহলি। ধুল সেই প্রসঙ্গে বলেন, বিরাট কোহলি আমাদের দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, দল ভালোই খেলছে। যখন এমন সিনিয়র ক্রিকেটার দলের সঙ্গে কথা বলেন তখন গোটা দলের মনোবল অনেকটাই বেড়ে যায়। তিনি আমাদের প্রাথমিক বিষয়গুলি ঠিক রেখে স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ারই পরামর্শ দিয়েছেন। গেমপ্ল্যান কীভাবে সঠিক রাখতে হবে এই সব খুঁটিনাটি বিষয়ে তিনি আমাদের নানা পরামর্শ দিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলতে পারাটা আমাদের কাছে খুবই ভালো বিষয়।
|
সতর্ক থাকছেন ধুলরা
ইংল্যান্ড আক্রমণাত্মক খেলা পছন্দ করে। ফলে সেই বিষয়ে সতর্ক থাকছে ভারত। ইংল্য়ান্ডকে স্পিন অস্ত্র দিয়ে খুব একটা সমস্যা ফেলতে পারেনি বাংলাদেশ ও আফগানিস্তান। ভারতীয় দলকে যেমন রওনা হওয়ার আগে রোহিত শর্নমা পরামর্শ দিয়েছিলেন, ফাইনালের আগে বিরাট কথা বলেছেন, ভিভিএস লক্ষ্মণ দলের সঙ্গে রয়েছেন, তেমনই পিছিয়ে নেই ইংল্যান্ডও। জো রুট, ইয়ন মর্গ্যান, জস বাটলার, স্যাম কারান, সাকিব মাহমুদদের পরামর্শেও উদ্বুধ টম প্রেস্টের ইংল্যান্ড। ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন সাদা বলের দলের মতোই ক্রিকেট খেলা লক্ষ্য ইংল্যান্ড অধিনায়কের। ইংল্যান্ডের পেসারদের পাশাপাশি অ্যাটাকিং লেগস্পিনারের বিরুদ্ধেও ভারতকে সতর্ক থাকতে হবে। দুই দলের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পিচ স্পিন সহায়ক মনে হলে ইংল্যান্ড খেলাতে পারে বাঁহাতি স্পিনার ফতেহ সিংকে। বিসিসিআই পুরানো কাপ জয়ের ছবি পোস্ট করে উদ্বুদ্ধ করছে যশের ভারতকে।
Captain @UnmuktChand9 scored a ton in the Final as India bagged their third #U19CWC title, beating Australia U19 in the 2012 summit clash in Townsville. 🏆 👏
— BCCI (@BCCI) February 4, 2022
How impressive was India U19 in that Final! 👌 👌
📸 📸: Getty Images pic.twitter.com/VLduDHE8fS
In 2008, the @imVkohli-led side won India's second #U19CWC title by beating South Africa in the final! 🏆
— BCCI (@BCCI) February 4, 2022
How many from that squad went on to play for #TeamIndia later on❓
Let us know in the comments ✍️ pic.twitter.com/pTHJI1kFEu
As we get ready for the #U19CWC 2022 Final, let's rewind the times when India U19 clinched the U19 World Cups. 👏 👏
— BCCI (@BCCI) February 4, 2022
It was in 2000 when India U19 bagged their maiden U19 World Cup title. 🏆
Drop a comment & share your memories of this landmark win ✍️ 📸 pic.twitter.com/XLW5FIbHWc
𝐓𝐡𝐞 𝐬𝐮𝐦𝐦𝐢𝐭 𝐜𝐥𝐚𝐬𝐡 💪
— BCCI (@BCCI) February 5, 2022
Let's get behind the #BoysInBlue as they take on England U19 today in the #U19CWC final. 🇮🇳 👍 #INDvENG pic.twitter.com/lJeHBEk2u1
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications