ঐতিহাসিক জয় উৎসর্গ করা হল বন্যাদুর্গতদের উদ্দেশ্যে, ম্য়াচ-ফি দেওয়া হবে ত্রাণ তহবিলে
ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের ঐতিহাসিক জয়কে কেরলের বন্যাদুর্গত মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হল। সেইসঙ্গে টিম ইন্ডিয়া এই ম্যাচের ম্যাচ ফি-র সবটা দান করল কেরলের বন্য়া ত্রাণ তহবিলে।
ট্রেন্টব্রিজের ঐতিহাসিক জয়কে কেরলের বন্যাদুর্গত মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধু জয় উৎসর্গ করাই নয়, টিম ইন্ডিয়া এই ম্যাচের ম্যাচ ফি-র সবটাই দান করল কেরলের বন্য়া ত্রাণ তহবিলে।

ম্যাচের শেষে পুরষ্কার প্রদাণের মঞ্চেই কোহলি জানান, তাঁরা এই জয় কেরলের মানুষদেরকে উৎসর্গ করছেন। তিনি বলেন, 'প্রথমেই দলের পক্ষ থেকে এই জয় কেরলের বন্যাদূর্গতদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। অনেক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে সেখানকার মানুষ। আমরা তাদের জন্য এইটুকুই করতে পারি।'
তবে কোহলির কথা মতো শুধু এইটুকুতেই থামেনি টিম ইন্ডিয়া। দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত হয়, প্রত্যেকেই এই ম্যাচের ম্যাচ ফি দান করবেন কেরল ত্রাণ তহবিলে। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে বহু মানুষ স্বাগত জানিয়েছেন।
কেরলের ভয়াবহ বন্যায় ৩৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গোটা রাজ্যে প্রায় ৮ লক্ষ মানুষের ঠিকানা এখন রিলিফ ক্যাম্প। এরমধ্যে আশার কথা, দ্লির মৌসুম ভবন জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে বৃষ্টি অনেকটাই ধরে আসবে।
বন্যায় বিধ্বস্ত কেরলের পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এর জন্য কেন্দ্র থেকে ইতিমধ্যেই মোট ৬০০ কোটি টাকা সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন ৫০০ কোটি টাকা সাহায্যের কথা। স্বরাষ্ট্র মন্চ্রক থেকেও ১০০ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন রাজনাথ সিং। সেইসঙ্গে কেরলে ত্রাণ হিসেবে যেসব সামগ্রী পাঠানো হচ্ছে তার কোনও শুল্ককর ও জিএসটিও নেওয়া হবে না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications