হার্দিক-সহ আইপিএলে ভারতীয় অধিনায়কদের নিয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়, টি ২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা

বৃহস্পতিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি ২০ আন্তর্জাতিক। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা বিশ্রামে থাকায় বিভিন্ন পজিশনের জন্য কে উপযুক্ত বিকল্প হতে পারেন তা এই সিরিজে দেখে নেওয়ার সেরা সুযোগ পাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে হেড কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় দলের ক্ষেত্রে ইতিবাচক একটি দিকের কথা উল্লেখ করলেন।

আইপিএলে ভারতীয় অধিনায়ক

আইপিএলে ভারতীয় অধিনায়ক

আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাত টাইটান্সকে আবির্ভাবেই খেতাব জিতিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। ফাইনালে গুজরাতের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন সঞ্জু স্যামসন। আবার এলিমিনেটর থেকে বিদায় নেওয়া লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। যিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব করবেন। তাঁর ডেপুটি ঋষভ পন্থ ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্স প্লে অফে পৌঁছাতে পারেনি, তবে কেকেআরের নেতৃত্বে যেমন ভারতীয় ব্যাটার শ্রেয়স আইয়ার ছিলেন, পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেন ময়াঙ্ক আগরওয়াল। চেন্নাই সুপার কিংসকে এবার নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে ফাফ দু প্লেসি ও কেন উইলিয়ামসন।

খুশি দ্রাবিড়

খুশি দ্রাবিড়

আইপিএলে ১০ দলের মধ্যে ৮টি দলেই ক্যাপ্টেন ভারতীয়। রাহুল দ্রাবিড় আজ বলেন, এটা দেখে ভালো লাগছে যে আইপিএলে ভারতীয় অধিনায়করা ভালো করছেন। হার্দিক তাঁদের মধ্যে অন্যতম। ব্রিলিয়ান্ট! রাহুল লখনউয়ে, সঞ্জু রাজস্থানে, শ্রেয়স কেকেআরে ভালো করেছেন। তরুণ ব্যাটাররা দলকে নেতৃত্ব দিচ্ছেন, এটা খুবই ভালো বিষয়। এটা ক্রিকেটার হিসেবে উন্নত হওয়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। নেতৃত্ব প্রদান ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে বিকাশের পথকে সুগম করে দেয়। ভারতীয় দলের ক্ষেত্রেও এটা ভালো লক্ষণ যে ভারতীয় ক্রিকেটাররাই আইপিএলে অধিনায়ক হিসেবে ভালো করছেন।

হার্দিককে নিয়ে আশাবাদী

হার্দিককে নিয়ে আশাবাদী

গত বছরের টি ২০ বিশ্বকাপে বোলার হার্দিককে মিস করেছে ভারত। তবে চোট সারিয়ে এবারের আইপিএলে অলরাউন্ডার হিসেবে দারুণ কামব্য়াক করেছেন হার্দিক। গুজরাত টাইটান্সকে খেতাব জেতানোর পাশাপাশি ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে তিনি ছিলেন অনবদ্য। ভারতীয় দল গতকাল থেকে অনুশীলন করলেও হার্দিককে একদিন বেশি ছুটি দেওয়া হয়েছিল। আজ তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। দ্রাবিড় বলেন, হার্দিককে পেয়ে খুবই ভালো লাগছে। ব্যাট এবং বলে হার্দিক এক অসাধারণ ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে হার্দিক বরাবরই ভালো পারফর্ম করেন, আইপিএলেও তিনি ভালো ফর্মে ছিলেন। তাঁর অধিনায়কত্বও আমার ভালো লেগেছে। লিডারশিপ গ্রুপের অংশ হতে গেলে কাউকে অধিনায়ক হতেই হবে, বিষয়টি তেমন নয়। সবচেয়ে বড় বিষয় হার্দিক বোলিং করছেন। ফলে তাঁর কাছ থেকে সেরাটা পাওয়ারই প্রত্যাশা রাখি।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের উপরও আস্থা রয়েছে দ্রাবিড়ের। তিনি স্পষ্ট করে দিয়েছেন, টি ২০ বিশ্বকাপে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলিই হবেন দলের প্রথম তিন ব্যাটার। ঠাসা ক্রীড়াসূচি। সে কারণে ক্রিকেটারদের ফিট ও তরতাজা হিসেবে পেতে যে তারকা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে তিনি বিশ্রাম দেবেন সে কথা এদিন স্পষ্ট করে দেন ওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+