প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?

ভারত দল হিসাবে টেস্ট ক্রিকেটের ৫০০তম ম্যাচ খেলতে নেমেছিল। এবং এদিন নিউ জিল্যান্ডকে হারিয়ে জয়ী হল। তবে দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে ভারতের ৮৪ বছরের অভিজ্ঞতা হয়ে গেল। [১৯৮২ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে? জানেন কি?]

ভারত টেস্ট খেলতে শুরু করেছিল ১৯৩২ সালে। তবে সঙ্গে সঙ্গে সাফল্য আসেনি। টেস্টে প্রথম জয় এসেছিল এর প্রায় ২০ বছর পরে ১৯৫১-৫২ সালে। মাদ্রাজ (বর্তমানে তামিলনাড়ু) টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ভারত প্রথম টেস্ট জয়ের আস্বাদ পেয়েছিল। [জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?]

প্রথম টেস্ট ভারত করে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?

সেইবছরই প্রথমবার ভারত পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজও জিতেছিল। সেইসময়ে দলের অধিনায়ক ছিলেন বিজয় হাজারে। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ডোনাল্ড কারের নেতৃত্বাধীন ইংরেজ ব্রিগেডকে হারিয়েছিল। [বাদ পড়ার ভয়ে একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন শচীন?]

সেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইংরেজরা। পাঁচ টেস্টের সেই সিরিজের একেবারে শেষ ম্যাচে এসে মোক্ষম আঘাত করে ভারত। শেষ টেস্ট জিতে সিরিজ অমীমাংসিত রেখেছিল বিজয় হাজারের ছেলেরা। [সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা? জেনে নিন]

সেই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন ইংরেজ অধিনায়ক ডোনাল্ড কার। তবে বিনু মানকড়ের অসাধারণ বোলিংয়ের সৌজন্যে মাত্র ২৬৬ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। একাই ৮ উইকেট নেন বিনু।

জবাবে ব্যাট করতে নেমে ৪৫৭ রানের বিশাল টার্গেট খাড়া করে ভারত। দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন পঙ্কজ রায় ও পলি উমরিগর। দুজনেই শতরান করেন।

দ্বিতীয় ইনিংসে ভারতীয় পরিবেশে ইংরেজ ব্যাটসম্যানদের পক্ষ্যে ভাঙা পিচে ব্যাট করা বেশ কষ্টসাধ্য ছিল। ফলে প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় ডোনাল্ড কারের দল।

আর সেইসঙ্গেই দেশের হয়ে প্রথম জয় আসে ইনিংস ও ৮ রানে। দ্বিতীয় ইনিংসেও বিনু মানকর ৪টি উইকেট নেন। এছাড়া গুলাম আহমেদ ও ৪টি উইকেট নিয়ে ইংল্যান্ড ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+