IND vs BAN: দুরন্ত প্রত্যাবর্তন বাংলাদেশের, ৮৭ রানের লিড নিয়ে শেষ ভারতের ইনিংস
IND vs BAN: দুরন্ত প্রত্যাবর্তন বাংলাদেশের, ৮৭ রানের লিড নিয়ে শেষ ভারতের ইনিংস
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৮৭ রানের লিড নিয়ে শেষ হল ভারতের প্রথম ইনিংস। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচটি খেলতে নেমেছে ভারত এবং বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে ২২৭ রান তোলে বাংলাদেশ। সেই রানকে সামনে রেখে ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ভারত তুলল ৩১৪ রান।

প্রথম দিন শেষে ভারতের রান ছিল ১৯/০। ২২৭ রানের জবাবে ভারত ম্যাচের দ্বিতীয় ইনিংসে শুরুটা ভাল মতোই করেছিল। কিন্তু দ্বিতীয় দিন ছন্দ ধরে রাখতে পারল না ভারতীয় দলের ক্রিকেটাররা। এই ইনিংসে ভারতীয় দলের টপ অর্ডারের ক্রিকেটাররা শুরুটা ভাল মতো করলেও ইনিংসকে বড় রানে কনভার্ট করতে পারেনি। দুই ভারতীয় মিডল অর্ডারের ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার অল্পের জন্য শতরান হাতছাড়া করেন।
শ্রেয়স আইয়ার আউট হন ৮৭ রানে এবং ঋষভ পন্থ আউট হন ৯৩ রানে। ১০৫ বলে ৯৩ রানের ইনিংস খেলেন ভারতীয় উইকেটরক্ষক। ৭টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। অন্য দিকে, শ্রেয়স আইয়ার ১০টি চার এবং ২টি ছয় দিয়ে তাঁর ইনিংস সাজিয়ে ছিলেন। চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি উভয়ই ২৪ রান করেন। চেতেশ্বর পূজারা বড় রানের ইনিংস খেলেছিলেন চট্টগ্রাম টেস্টে। দুই ইনিংসেই ভাল পারফর্ম করেছিলেন তিনি। এই ম্যাচের প্রথম ইনিংসে শুরুটা ভাল করলেও তা বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হয়েছে পূজারা। তবে, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে হতাশ করেছেন কে এল রাহুল এবং শুভমন গিল। ১০ রানে আউট হয়েছেন রাহুল এবং গিলের ব্যাট থেকে এসেছে ২০ রান। ভারতের লোয়ার অর্ডার ইনিংসে অবদান রাখতে পারেনি খুব বেশি। রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকট এবং উমেশ যাদব যথাক্রমে করেছেন ১২ রান, ১৪ রান এবং ১৪ রান।
বাংলাদেশকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন দলটির অধিনায়ক এবং বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সব থেকে উজ্জ্বল তারকা শাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। শাকিব এবং তাইজুল ৪টি করে উইকেট নেন এই ম্যাচে। শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজের উইকেট নেন শাকিব। অপর দিকে, তাইজুল বাংলাদেশের টপ অর্ডারের ভিত নাড়িয়ে দেয়। কে এল রাহুল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা এবং উমেশ যাদবের উইকেট তিনি নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এবং মেহদি হাসান মিরাজ।
দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেরে রান ৬ ওভারে ৭/০। ৫ রানে ক্রিজে রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং ২ রানে অপরাজিত রয়েছেন জাকির হাসান।












Click it and Unblock the Notifications