বিশেষভাবে ক্ষমতাসম্পন্নদের দাপট ক্রিকেট মাঠে, নেপালকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত

বিশেষভাবে ক্ষমতাসম্পন্নদের ক্রিকেটে তিন ম্যাচের টি ২০ সিরিজ হয়ে গেল হরিয়ানার ভিওয়ানিতে। ভারত জিতল ৩-০ ব্যবধানে।

শারীরিক প্রতিবন্ধকতা যে কোনও বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণিত। বিশেষভাবে ক্ষমতাসম্পন্নদের ক্রিকেটে দাপুটে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। হরিয়ানার ভিওয়ানিতে তিন ম্যাচের টি ২০ সিরিজ ভারত জিতল নেপালকে হোয়াইটওয়াশ করে। সিরিজের তৃতীয় ম্যাচে জয় এসেছে ৯২ রানে।

নেপালকে টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত

(ছবি- ডিফারেন্টলি এবেলড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া টুইটার)

টুর্নামেন্টটি আয়োজন করেছিল ডিফারেন্টলি এবেলড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া। টি ২০ সিরিজের প্রথম ম্যাচটিতে ভারত জিতেছিল ১৫২ রানে। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান আরও বাড়ে। সেই ম্যাচ ১৫৩ রানে জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছিল ভারতীয় দলটি। সিরিজ হোয়াইটওয়াশ সম্পন্ন হলো গতকাল অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে। প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিল। ওপেনার যোগেন্দ্র ভাদোরিয়া ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন।

জবাবে ১৭ ওভারে মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস। ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় ৩-০ ব্যবধানে। সিরিজ জেতার ফলে চ্যাম্পিয়ন ভারতীয় দল পেল দেড় লক্ষ টাকা। নেপাল পেয়েছে ৮৫ হাজার টাকা। ভিওয়ানিতে এই সিরিজের ম্যাচগুলি হলো ৩ থেকে ৫ মার্চ। ভারতের এই সিরিজ জয়ের সুখবর বিসিসিআই ও বোর্ড সচিব জয় শাহকে ট্যাগ করে টুইটারে জানিয়েছে আয়োজক ডিফারেন্টলি এবেলড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া (Differently Abled Cricket Council Of India)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+