পাঁচে জাদেজা ফের ব্যর্থ! রাহানে খালি হাতে ফিরতেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনায় গাভাসকর

ওভাল টেস্টের লাঞ্চের আগেই তিনটি বড় উইকেট হারিয়েছে ভারত। যদিও লিড পেরিয়ে গিয়েছে দুশোর গণ্ডি। বিরাট কোহলি ভালোই খেলছিলেন। কিন্তু সাতটি বাউন্ডারির সাহায্যে ৯৬ বল খেলে আরেকটি অর্ধ-শতরান থেকে ছয় রান দূরেই আউট হলেন ভারত অধিনায়ক। দুরন্ত ডেলিভারিতে বিরাটকে ফেরালেন মঈন আলি। তবে ভারতকে সবচেয়ে বেশি চিন্তায় রাখল অজিঙ্ক রাহানে ও রবীন্দ্র জাদেজার ব্যর্থতা।

ফের ব্যর্থ রাহানে

ফের ব্যর্থ রাহানে

অজিঙ্ক রাহানের খারাপ ফর্ম অব্যাহত রইল ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসেও। প্রথমে রিভিউ নিয়ে লেগ বিফোর থেকে বাঁচলেও খাতা খোলার আগে সেই লেগ বিফোর হয়েই প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় দলের সহ অধিনায়ক। টিকলেন মাত্র আটটি বল। ক্রিস ওকসের বলে লেগ বিফোর হন রাহানে। দেশের হয়ে ৭৮টি টেস্ট খেলেছেন। ৪৭৫৬ রান রয়েছে। সর্বাধিক ১৮৮, গড় ৩৯.৬৩, স্ট্রাইক রেট ৪৯.১৮। কিন্তু চলতি মরশুমে তিনি একেবারেই চেনা ছন্দে নেই রাহানে। তার প্রমাণ ২০২০-২১ মরশুমে আটটি টেস্টে ১৪টি ইনিংসে ৩৮০ রান করেছেন অজিঙ্ক রাহানে, গড় ২৯.২৩। সর্বাধিক ১১২। স্ট্রাইক রেট ৪৭.২৬। একটি করে শতরান ও অর্ধ-শতরান করেছেন। শূন্য রানে আউট ২ বার। ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচটি টেস্টে রাহানে ৯টি ইনিংসে ১৭৩ রান করেছেন। সর্বাধিক ৬১। গড় ১৯.২২, স্ট্রাইক রেট ৩৭.২০। একটিই হাফ সেঞ্চুরি এসেছে। অথচ ২০১৮-১৯ মরশুম থেকে ২০২০-২১ মরশুম অবধি তাঁর ব্যাটিং গড় ৪৫-এর নীচে নামেনি। ইংল্যান্ডের মাটিতে রাহানে ওভাল টেস্ট নিয়ে ১৫টি টেস্ট খেললেন। ২৯টি ইনিংসে ৭২৯ রান করেছেন। সর্বাধিক ১০৩, ব্যাটিং গড় ২৬.০৩। ইংল্যান্ডে একটি শতরান ও পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে রাহানের।

হতাশ করলেন জাদেজা

হতাশ করলেন জাদেজা

রবীন্দ্র জাদেজাকে পাঁচে তুলে এনেও কোনও লাভ হল না। ৫৯ বলে ১৭ রান করে সেই ক্রিস ওকসের বলেই লেগ বিফোর হন জাড্ডু। ইংল্যান্ডে এই নিয়ে ১০টি টেস্ট খেললেন। ১৯টি ইনিংসে ৪৬৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৮৬। গড় ২৫.৯৪, স্ট্রাইক রেট ৪৮.৬৯। চলতি ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টে ৯ ইনিংসে ১৯১ রান করেছেন। সর্বাধিক ৫৬। গড় ২১.২২, স্ট্রাইক রেট ৪১.৫২। এখনও অবধি ৫৬টি টেস্টে জাদেজার রান ২১৪৫। সর্বাধিক অপরাজিত ১০০। গড় ৩৪.০৪, স্ট্রাইক রেট ৫৯.৭৯। তাঁকে ওভাল টেস্টে হঠাৎ করেই তুলে আনা হয়েছিল অজিঙ্ক রাহানের আগে। যদিও সেই কৌশল ক্লিক করেনি। এখনও অবধি দুটি টেস্টে পাঁচে নেমে জাদেজা তিন ইনিংসে মাত্র ২৯ রানই করতে পেরেছেন। সর্বাধিক আজকের ১৭। গড় ৯.৬৬, স্ট্রাইক রেট ২৭.৬১।

সমালোচনায় সানি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ধরলে অজিঙ্ক রাহানের টেস্টে রান যথাক্রমে ৪৯, ১৫, ৫, ১, ৬১, ১৮, ১০, ১৪ ও ০। রবীন্দ্র জাদেজা ইংল্যান্ড সফরে টেস্টে যে রান করেছে তা পরপর এরকম ১৫, ১৬, ৫৬, ৪০, ৩, ৪, ৩০, ১০ ও ১৭। রাহানে যেভাবে আউট হলেন তাতে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। ফুলার লেংথ ডেলিভারি স্কোয়ার লেগ বা মিড উইকেটে খেলতে চেয়ে সোজা বল বুঝতে ভুল করলেন। প্রথমে জাজমেন্ট দিতে গিয়ে বল পায়ে লেগেছিল। বিরাট কোহলির পরামর্শে ডিআরএসের আশ্রয়ে বাঁচেন। কিন্তু সেই সুযোগ নিতে ফের ব্যর্থ। পরের টেস্টে জায়গা ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু সুনীল গাভাসকর রাহানের পাশেই রয়েছেন। রাহানের আত্মবিশ্বাসের অভাবের জন্য দায়ী করলেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকেই। জাদেজাকে কোনওভাবেই রাহানের আগে পাঠানো মেনে নিতে পারেননি সানি। এদিন ধারাভাষ্য দিতে গিয়ে তিনি যেটা সাফ জানালেন, জাদেজাকে রাহানের আগে পাঠানোর ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। এমন সিদ্ধান্ত ফর্মে না থাকা ব্যাটসম্যানের মনোবলে আঘাত করার পক্ষে যথেষ্ট।

ভারতের লিড দুশো পার

চতুর্থ দিন ভারত তিন উইকেটে ২৭০ রান নিয়ে খেলা শুরু করে। প্রথম ঘণ্টাতেই ভারতের দুই উইকেট পড়ে। চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান যোগ করেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। ২৯৬ রানেই ভারতের চতুর্থ ও পঞ্চম উইকেট পড়ে। দলের ৩১২ রানের মাথায় আউট হন বিরাট কোহলি। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর রান ৬ উইকেটে ৩২৯, লিড ২৩০ রানের। ২২ বলে ১১ রানে অপরাজিত আছেন শার্দুল ঠাকুর, ১৬ রানে অপরাজিত ঋষভ পন্থ। দুটি করে উইকেট পেয়েছেন অলি রবিনসন ও ক্রিস ওকস।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+