U19 World Cup 2024:আটবারের মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের পারফরম্যান্স জেনে নিন
রবিবার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। কয়েক মাস আগেই আইসিসির একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। রোহিত-বিরাটদের হয়ে বদলা নেওয়ার সুযোগ উদয়-সচিনদের কাছে। এখনও পর্যন্ত ৮বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। কেমন পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
১৯৯৯-২০০০ সালে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত । অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অভিষেক হওয়া ভারত দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে। ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে। প্রথমবার এই খেতাব জেতে ভারত।

এর পরের সংস্করণেই অর্থ্যাত ২০০৮ সালে ভারত ফের ফাইনালে উঠে। খেতাব নির্ণায়ক ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ভারত দক্ষিণ আফ্রিকাকে ১২ রানে হারায়। এই টুর্নামেন্টে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত দুরন্ত পারফরম্যান্স করে। ২০০৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই ভারতীয় ক্রিকেটে উদয় হয়েছিলেন বিরাট কোহলি।
২০১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ২২৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ফাইনাল ম্যাচে অনবদ্য শতরান করেন অধিনায়ক উন্মুক্ত চাঁদ। ম্যাচের সেরাও হন তিনি।
চার বছর পর ২০১৬ সালে ফের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে টিম ইন্ডিয়া।কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করে ঈশান কিষানের নেতৃত্বাধীন ভারত ১৪৫ রানেই অল আউট হয়ে যায় ভারত। রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারেই জয়ের জন্য রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
২০১৮ সালে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় পৃথ্বি শ-র নেতৃত্বাধীন ভারতীয় দল। অস্ট্রেলিয়াকে ২১৬ রানে অল আউট করে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মনজ্যোত কালরার শতরানে ভর করে জয় হাসিল করে ভারত। এই বিশ্বকাপ থেকেই পৃথ্বি শ, শুভমান গিল, ঈশান পোড়েলদের মতো একঝাঁক ক্রিকেটার উঠে আসে।
২০২০ সালে ফাইনালে উঠলেও ভারত বাংলাদেশের কাছে হেরে যায়। প্রথমে ব্যাট করে ১৭৭ রানে অল আউট হয় ভারত। জবাবে বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে। ডিএলএস পদ্ধতিতে জয় পায় বাংলাদেশ।
২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত কাপ জেতে যশ ঢুলের নেতৃত্বে। ফাইনালে ইংল্যান্ডকে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৮৯ রানে অল আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ভারত আট বার ফাইনাল খেলেছে। জিতছে ৫ বার। ষষ্ঠবার কাপ জয়ের হাতছানি ভারতের সামনে।












Click it and Unblock the Notifications